somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাঁর পরও তারা ভালো থাকুক….

২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তাদের দুজনের ভালোবাসাটা আরও অনেক বেশিই বোধয় জমে উঠত, যদিনা দূরত্ব নামক জিনিসটা তাদের মাঝে না থাকতো। অবশ্য গ্রামীণফোনের পাঁচ টাকায় একশ এসএমএস আছে বলেই উদ্ধার। এই, এখন কি করো?? ভাত খাইছ?? মাছের কাঁটা কি বেশিই ছিল?? আরও কত কিছু । আমি বুঝিনা, এতো মোবাইল টিপাটিপির লাভ টা কি?? শুধু ২-১ মাস পরে কি-প্যাড পালটানো?? বুঝিনা বাপু।

তাদের দুজনের দেখা হয় বছরে মাত্র একবার। এই আধুনিক খোলামেলার যুগেও এই একবার দেখা করাই তাদের জন্য অনেক কঠিন একটা ব্যাপার। দেখতে দেখতে সেই দিনটি এসেই পড়ল। দুজনের মনেই ভয়, দেখা হবে তো?? যদি না হয়?? তারা আর ভাবতে চায়না। মন খারাপ হয়ে যায় দুজনের-ই। এলোমেলো পায়ে একজন চলে যায় ফজলুল হক মুসলিম হলের সামনের পুকুর ঘাঁটে। আরেক জন চলে যায়, দিনাজপুর মহিলা হোস্টেল এর ছাদে। দুশ্চিন্তা করতে করতে এক সময় মেয়েটার গাল পানিতে চক চক করে ওঠে,গলার কাছে কি যেন একটা আটকে যায়। আর ছেলেটা?? সে কি করবে?? কান্না তো করা যাবে না। তাই সে বার বার পুকুরের পানিতে মুখ ধুয়ে নিচ্ছে।

রাত গভীর হয়। এসএমএস এ ওদের প্রেমেলাম চলতে থাকে। কিন্তু অন্তরের ভয়টা! সেটা আর কেউ কাউকে বলতে পারেনা। কি লাভ, কিছু আনন্দ ঘন মুহূর্তকে নষ্ট করে??

ছেলেটা সেই সকাল থেকে গোছগাছ শুরু করেছে। হাতে তো সময় আর বেশি নাই। মাত্র দুই ঘণ্টা। এই দুই ঘণ্টার মাঝে তাঁকে গাবতলি বাস স্ট্যান্ডে পৌছাতেই হবে। মেয়েটা মায়ের সাথে ঢাকা এসেছে ভাইয়ের বাসায়। ঈদ এর কেনাকাটা করার জন্য। মেয়েটা রংপুরে ফেরার টিকেট করার জন্য সকাল আট টায় বাস স্ট্যান্ডে আসবে আর ছেলেটা, সেই কাউন্টার থেকে রংপুরের বাসে উঠবে। তার বাস ৯:৩০ মিনিটে। এই ১:৩০ ঘণ্টাই তাদের সাধনার ফসল। তারা কতইনা বিস্ময় নিয়ে কথা বলবে। আর খেয়াল রাখবে, চোখের পাতা যেন বেশি না পড়ে। তাহলে ওই সময়টুকু প্রিয়তমেসুর মুখ খানা দেখা হবে না। কি জানি, হয়তো তারা একবারের জন্যে হলেও এক জন, আরেক জনের হাতে আলতো করে ছোঁয়া লাগাবে। আর সাথে সাথে আনন্দের একটা দোলা বয়ে যাবে তাঁদের প্রতিটি নিউরনে। হয়তোবা...

ছেলেটা ঠিক আট টায়, কাউন্টারে পউছাল। কিন্তু মেয়েটা কোথায়?? ছেলেটা তাড়াতাড়ি একটা টেক্সট করল- “তুমি কোথায়”?? মেয়েটা রিপ্লাই দিলো-“রাস্তায় কিসের যেন মিছিল হচ্ছে। আমার রিক্সা আটকে আছে”। রিপ্লাই টা পড়েই, ছেলেটার মাথাটা যেন ঘুরে উঠল। বুকের ভিতরটা কেমন যেন ফাঁকা হয়ে গেলো। মুখটা এমন টক টক লাগছে কেন ছেলেটার?? তার কি বমি পাচ্ছে?? ছেলেটা ঘড়ি দেখল। সময় ৮:২০। সময় এতো তাড়াতাড়ি যাচ্ছে কেন আজকে?? সে আর ধরজ ধরতে না পেরে ফোন দিলো। মেয়েটা কাঁদ কাঁদ গলায় বলল-“তুমি আস, আমাকে নিয়ে যাও প্লিজ। আমার আরও এক ঘণ্টা লাগবে”। ছেলেটা কিছু না বলেই ফোন কেটে দিলো। রাগে, নাকি অভিমানে, ঠিক বোঝা গেলো না। সে চুপ চাপ বসে আছে। মেয়েটা ফোনের পর ফোন দিয়েই যাচ্ছে। কিন্তু ছেলেটা ধরছে না। আচ্ছা, মেয়েটার কি দোষ?? মিছিল কি সে দিয়েছে?? নিজের যুক্তির কাছে হার মেনেও সে ফোন ধরছেনা। শুধু বিধাতাকে বার বার দোষারোপ করেই যাচ্ছে ছেলেটা। পাগল।

ইস, মেয়েটা যদি সময় মত আসতে পারত! তাঁদের এই ১:৩০ ঘণ্টা দেড়শ বছরকেও হার মানাত। ছেলেটা সাদা রঙের যে গেঞ্জিটা পড়ে আছে, কি জানি, মেয়েটা হয়তো কারও নজর লাগার ভয়ে চোখ থেকে একটু কাজল নিয়ে আলতো করে একটু খানি লাগিয়ে দিতো। আথবা তারা একসাথে নাস্তা করার পরে, ছেলেটা লোক চক্ষুর ভয় না করে মেয়েটার আঁচলে হাত মুছত। মেয়েটাও বড্ড বেহায়া। সেই ওড়নার হাত মোছা জায়গাটা সে এক হাত দিয়ে শক্ত করে জড়িয়ে আছে। ছিঃ ছিঃ কি বেহায়া মেয়েরে বাবা।।

হয়তবা...হয়তবা... সত্যি কথা বলতে কি, আমি না ঠিক জানি না আর ঠিক কি ঘটত। মানে বলতে পারবো না। কিভাবে বলব?? বলা কি সম্ভব?? ২০-২২ বছরের যুবক বয়সের প্রেমে আহ্লাদ আনুভুতির কি সীমা থাকে???

ঘড়িতে সময় ৯টা বেজে ৩০ মিনিট। ছেলেটার গাড়ি রংপুরের দিকে সাই সাই করে ছুটে চলছে। আর মেয়েটা?? সেই জ্যামেই পড়ে আছে। এখন সে সবাইকে দেখিয়ে ভ্যা ভ্যা করে কাঁদছে। আর ছেলেটা?? সে এক দৃষ্টিতে জানালার দিকে তাকিয়ে আছে, আর মাঝে মাঝে ফুঁপিয়ে ফুঁপিয়ে উঠছে।

পাঁশের সিটের বৃদ্ধা মতন মহিলাটি ছেলেটির পিঠে হাত দিয়ে বলল- অনেক দিন পরে মায়ের সাথে দেখা হবে বুঝি?? কেদনা বাবা কেদনা।। ছেলেটি এ বার কান্না বন্ধ করে ফেল ফেল করে অবাক নয়নে মহিলাটির দিকে তাকিয়ে আছে।

হা হা হা.।.।.।



হায়রে ভালোবাসা!! দূরত্ব বাড়ার সাথে সাথে সে ও আচমকা বাড়তেই থাকে। আহারে, আহারে।।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×