somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

SHALLOW GREEN vs DEEP GREEN

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমেই জেনে নেয়া যাক, SHALLOW GREEN এবং DEEP GREEN কি?

SHALLOW GREEN হচ্ছে এমন একটি ধারণা, যেখানে মানুষ আশরাফুল মাক্লুকাত, অর্থাৎ জগত সংসার তৈরিই হয়েছে মানুষের জন্য। একমাত্র মানুষের জীবনের দাম আছে (ফিলিস্তিনি এবং রানা প্লাজার মানুষ রুপি গিনিপিগ গুলো বাদে) আর কারও জীবনেরই দাম নাই, এমন একটি ধারণা। এই ধারণার বলে মানুষ বন্দুক বানিয়েছে, কাঁধে বন্দুক ফেলে বীরবেশে জঙ্গলে ঢুকে একটা বিশাল বাঘ মারল। মানুষ তো বাঘের গোস্ত খায়না, তাহলে কেন মারল? ধুর ভাই, শখ বলে একটা কথা আছে না! তাছাড়া বাঘের চামড়া দেয়ালে ঝুলিয়ে রাখলে কতো সুন্দর লাগে জানেন আপনি মিয়া? বাঘ বাদ, হরিণ মারল; আহা, কি সুন্দর ফ্রেস গোস্ত। পুড়িয়ে খেতে কি যে মজা। আচ্ছা, দেখা যাচ্ছে হরিণ টা মেয়ে, এর একটা বাচ্চা শাবক থাকতে পারে, যেটা হয়তো এখনও ঘাস খেতে পারে না, মায়ের দুধ ই এক মাত্র খাবার, তাহলে বাচ্চাটার কি হবে? আরে ভাই, এত প্যাঁচাল পাড়েন ক্যান? গোস্ত খান তো, দেখেন দেখেন কি টেস্ট।

সাগর পাড়ে একটা ভালো হোটেল বানালে দারুন business হতো, কিন্তু ওইখানে একটা পাহাড় আছে যে? ক্যামনে কি? ধুর মিয়া নোবেল সাহেব যে ডিনামাইন্ড বানাইছে, ভুলে গেছেন? একটা টিপা, পাহাড় ধুলি। তারপর ফকফকা জমি। মজাই মজা। কি বলেন?

গরু ছাগল, এই সবের কথা নাই বা কইলাম। ব্যাঙ, কেঁচো, সাপ, পাণ্ডা, বড় দাঁতের হাতি, সকুন এদের এখন দেখা যায়না ক্যান জানি ভাই সাহেব? কিছু জানেন নাকি? .........ছিঃ ছিঃ কি বলেন এই সব আপনি? এই গুলা নোংরা জিনিষ, নাই তাই ভালো হইছে।

ভাবতে অবাক লাগে, আমরা নাকি সৃষ্টির সেরা জীব। কোন দিক দিয়ে, আমি ঠিক বুঝে উঠতে পারি না। আবেগ, অনুভূতি, ভালোবাসা, সন্তানের প্রতি প্রেম, এই সব কি শুধু মানুষের ই আছে? মায়া কাড়া হরিণ শাবক যখন লাফাতে লাফাতে ভুল করে একটা বাঘের সামনে এসে পড়ে, তার মা কি বাচ্চাটাকে রেখে পালিয়ে যায়? সেই মায়ের করার হয়তো কিছুই থাকেনা, তখন সে দাড়িয়ে দাড়িয়ে কি অশ্রুতে চোখ ভেজায় না? ওই পাহাড়টার কি অধিকার ছিল না, প্রকিতির নিয়মে ধংস হবার? তাহলে?

এই সব কথার আসলে কোন দাম নাই। মানুষই যেখানে মানুষের কাছে অবহেলিত, নির্যাতিত; পশুপাখি, পাহাড়, সুন্দর একটা প্রকিতি, নদীর নির্মল পানি, ঝর্ণার কুলুর কুলুর পানির শব্দ, সকাল বেলার পাখির কিচির মিচির ডাক সেখানে মানুষ রুপি জানোয়ারদের কাছে বড়ই বেমানান।। ( জানোয়ার বললাম, পশু বলাটা ঠিক হবেনা। কারন পশু নিজ গোত্রের পশুর মাংস খায়না )

তাহলে কি মানুষ খাবে না? না খেয়ে থাকবে? খান, আপনাকে নিষেধ করেছে কে? কিন্তু প্রয়োজন অনুযায়ী। অপ্রয়ননিয় ভাবে না।।


ভাবতেছি ল্যাংটা হয়ে চলাফেরা করবো। কারণ, আমার গায়ের জামাটা বানাতেও হয়তো কোন না কোন বৃক্ষকে কেটে তার বাকল দিয়ে সূতা বানিয়েছে। নষ্ট করেছে একটি গাছের মূল্যবান জীবনকে। আমার যদি এই পৃথিবীতে স্বাভাবিক মৃত্যুর অধিকার থাকে, তাহলে ওই গাছটাও ছিল। আর যারা এইটা মানে, তাদের সেই ধারনাটাকেই বলে DEEP GREEN।

তাই পারতো পক্ষে, আমরা সবাই SHALLOW GREEN এর পক্ষপাতি। হয়তো পরোক্ষ ভাবে, হয়তো বা সরাসরি। তাই উপরের লেখা পড়ে আবেগে আপ্লূত হবার কিছুই নাই।।

ধন্যবাদ স্যার লুতফুর রাহমান।।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×