খুব কাছের মানুষ নাইম ভাই, একদিন প্রশ্ন করে বসলেন, "ভাই মানুষ প্রেম করে কেন? আচ্ছা বাদ দেন, বলেন; আপনি প্রেম করেন কেন?"
উত্তর দিয়েছিলাম কিছু একটা হাবিযাবি। মনে নাই। কিন্তু এখন মনে হাচ্ছে, আমি এর উত্তরটা জানি।
যখন ভাত খাওয়া শেষ হয়, মন চায় কেউ একজন না চাইতেই এক কাপ চা এনে দিক। ব্যাপারটা এমন, এটা যেন রুটিন। ভাত খেয়ে উঠলাম আর কেউ একজন চায়ের কাপ হাতে করে পাশে দাড়িয়ে থাকবে। ডাইনিং টেবিল থেকে উঠে যখনি বারান্দায় গিয়ে চেয়ারে বসবো, সাথে সাথে সে বলবে, "এই নাও তোমার চা"।
অফিস যাওয়ার সময় যখন রেডি হয়ে জুতা পরতে যাবো, তখন দেখবো কেউ একজন জুতা জোড়া ব্রাশ করে চকচকে করে রেখেছে। আমি জুতা পরতে যাবো, এমন সময় সে চিল্লায়ে বলবে, আজ আবার জুতায় কাঁদা মাখিয়ে নিয়ে এসো না আবার!
রাতে খাওয়ার পরে যখন ঘুমাতে যাবো, তখন কেউ একজন বলবে, এই তুমি ব্রাশ করলা না যে? যাও ব্রাশ করে আসো। বলেই কিন্তু সে চলে যাবে না। সাড়ির আঁচল কোমরে গুঁজে রাগি রাগি ভাবে তাকিয়ে থাকবে। প্রতিদিন এক ই কথা আর কত বার ই বা বলা যায়!
গভীর আবেগে যখন তাঁর দিকে তাকিয়ে থাকবো, তখন সে নির্মলেন্দু গুণের কবিতা থেকে দুটি লাইন নিয়ে বলবে, -কি ব্যাপার? "তোমার চোখ এতো লাল কেন?"
আমার নিজের জন্মদিন উজ্জাপন করার মত সময় আমার হাতে থাকবে না। কিন্তু সে শত কাজের মাঝেও জমানো টাকা, কিংবা নিজের হাত খরচের টাকা দিয়ে আমার জন্য জন্মদিনের কেক কিনে নিয়ে উপস্থিত হবে বাসায়। বলবে, "বেশি না, মাত্র পাঁচ মিনিট নিবো।" আর বার বার আমার ফেসবুকের ওয়ালে তাঁর হাসিমাখা মুখে আমার জন্মদিন উজ্জাপনের ছবি দিবে।
এই সব ঘটনার কিছু ঘটবে বাস্তবে, কিছু ঘটবে কল্পনায়। সুখকর মধুর ভবিষ্যৎ কল্পনায়।
তাহলে মানুষ প্রেম করে কেন? কারন মানুষ কাউকে ঘিরে সুন্দর ভবিষ্যৎ কল্পনা করতে ভালোবাসে। মানুষ চায়, তাঁর অপূরণীয় ইচ্ছা গুলো কেউ একজন যাদুর কাঠি নাড়িয়ে পূরণ করে দিক। অথবা মানুষ চায়, সে তাঁর নিজের যাদুর কাঠি নাড়িয়ে কোন বিশেষ একজনের সব অপূরণীয় ইচ্ছা গুলো পূরণ করে দিতে।
এরপরও যদি আপনি আমাকে বলেন, মানুষ প্রেম করে কেন? তাহলে আমি বলব, "এর চেয়ে ভালো উত্তর আমার কাছে নাই নাইম ভাই।" দুঃখিত আমি।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




