তোমাকে দেখেই কি লোকটা হলুদ পাঞ্জাবি পরে রাস্তায় খালি পায়ে নেমে পড়েছিল? তোমাকে দেখেই কি সে উদাশ হত ক্ষণে ক্ষণে! আর তোমার দু:খ বোঝার জন্নই কি সে পায়ের স্যান্ডেল খুলে খালি পায়ে হাটা শুরু করেছিল? বুঝতে চেয়েছিল রাস্তার হাজারও মানুষের দুঃখ?
তোমাকেই কি দেখার জন্য আধপাগল লোকটা ঘন্টার পর ঘন্টা তোমার বাসার সামনে দাড়িয়ে একটার পর একটা সিগেরেট শেষ করতো? তোমাকে হলুদ শাড়িতে শুধু একটিবার দেখবে বলেই কি লোকটা ফাল্গুনের প্রথম দিনে তোমার যাওয়ার পথ আগলাতো?
কে তূমি?
তুমি- কি রুপা?
যে আমার মত শত শত সাধারন মানুষ গুলোকে হিমু বানিয়ে চলেছে প্রতিদিন! প্রতিনিয়তো!
কে তুমি?
তুমি কি হিমুর রুপা?
স্নিগ্ধ সুন্দর অপরুপ মায়াবতি রুপা?
যে রাতের পর রাত বারান্দায় আকাশি রঙের শাড়ি পরে রাস্তার সোডিয়াম লাইটার দিকে এক দৃষ্টিতে হিমুর অপেক্ষায় তাকিয়ে থাকে.........আর......হিমুর মায়ায় চোখে নীল অশ্রু গড়ায়?
কে তুমি? কে...............?
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



