somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যাদুর শহর!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল হুটহাট করে আম্মাকে মনে পড়ে!

রাস্তাঘাটে আম্মার বয়সি কোন মহিলাকে দেখেই তাকিয়ে থাকতে ইচ্ছে করে। ভাবার চেস্টা করি আম্মা ঠিক এই সময় কি করছে।
একটা সময় ছিলো, আম্মার বাইরে কিছুই ছিলো না আমার। খেতে বসলে, আম্মা ভাত দেন। বাইরে গেলে, আম্মা বাইরে গেলাম। বাসায় ফিরলে, আম্মা কই আপনি? আসলাম।

ঢাকা সব কেড়ে নিয়েছে। ব্যাক্তি স্বাধীনতা দিয়েছে ঠিকই, কিন্তু আদর কেড়ে নিয়েছে, আর আদরের মানুষ গুলোকে ঠেলে দিয়েছে অনেক অনেক দূরে।

আজ অফিস থেকে ফিরছিলাম, বাসটা পুরা ফাকা। একদম সামনের সিটে আমি। জানালা খুলে দিয়েছি। মিরপুর লিংক সংসদ ভবনের সামন দিয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আমি তন্দ্রা অবস্থায় আছি। ঘুমিয়ে নাকি জেগে বুঝতে পারছি নাহ, এমন। হুট করে মনে হলো আম্মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর আমি পরম আদরে মাথা এলিয়ে দিয়ে আছি। তন্দ্রাভাব কাটলো ধানমন্ডি ৩২ এ।

আম্মা বলে আব্বা, প্রতিদিন একবার করে ফোন দিবি। কি এমন ব্যস্ত আমি, এক সপ্তাহে এই একদিন আমার হয়ে উঠলো নাহ! নিকুচি করি নিজেকে!

আর ভালো লাগে নাহ ঢাকা। ফালতু শহর। ইট কাঠের সাথে চলতে চলতে আমিও কেমন জানি পাথর হয়ে যাচ্ছি দিনে দিনে। সবাই কেমন জানি মিথ্যেবাদী। আর মিথ্যেবাদীদের সাথে মিসতে মিসতে হয়ে যাচ্ছি মুখোশ ধারী। মুখে এক ভিতরে এক!

এর চেয়ে গ্রামে গিয়ে বাটুল ভাইয়ের সাথে আমের কেনাবেচা করলেই ভালো হইতো। ওরাও মিথ্যে বলে। তবে চোখে চোখ রেখে মিথ্যে বলাটা এখনো শিখতে পারে নাই। মিথ্যে বলার সময় কেমন জানি চোখের মনি ডানবাম করতে থাকে। পায়ের বুড়ো আঙুল মাটিতে ঘষতে থাকে। আর গলা কেপে কেপে ওঠে! সবচেয়ে বড় কথা, আম্মার সাথে তো থাকতে পারতাম!

ঢাকা নাকি যাদুর শহর! আসলেই তাই। জাদুকরের মত সব মানুষ কেমন জানি একটা মিথ্যের জগতকে সত্য বলে মেনে নিয়েছে। মানুষের চোখে শুধু ধুলি দিয়ে ধান্দাবাজির চেস্টা সবার!

ভাজ্ঞিস কিছু ভালো মানুষ আছে এই এতো এতো মিথ্যুকের ভিড়ে! নাইলে সত্যি সত্যি দম আটকে মরে যেতাম।

ভালো মানুষ গুলো ভালো থাকুক। আর যাদুকর গুলো ধংস হয়ে যাক। নিপাত যাক।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৭
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×