somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অতঃপর বিয়ে....

১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ জিমামের বিয়ে হচ্ছে। পারিবারিক পছন্দে বিয়ে হচ্ছে। জিমামের এখন বিয়েতে আগ্রহ ছিলো না। কিন্তু মা ওয়ার্নিং দেওয়াতে রাজি হয়েছে।
কনে লামিয়া। অনার্স সেকেন্ড ইয়ারের ছাত্রী। খুবই সুন্দরী। লামিয়ার পাশে জিমাম দাড়ালে জিমামের নিজেকে কালু মাস্তান মনে হয়।
জিমামের দাদুর বাড়ির পাশেই থাকতো কালু মাস্তান। অতি ডেন্জারাস পাবলিক। একবার ঝগড়ার এক পর্যায়ে কালু মাস্তান তারই এক বন্ধুকে ঘ্যাচ্যাং করে ছুরি ঢুকিয়ে দিয়েছিল। সে বর্তমানে জেলে আছে।

মানব মস্তিষ্ক খুবই আজব জিনিস। না হয় বিয়ের দিন বসে বসে কেউ কালু মাস্তানের কথা ভাবে? জিমাম কিছুটা বিরক্ত। বিয়ের এতো ফর্মালিটিজে যে মানুষ বিরক্ত হবে না, সে মহামানব।

সন্ধ্যা সাতটা। অনেক ধকল পেরিয়ে অবশেষে বিয়ে নামক ঝামেলার শেষ পর্যায়ে। একটু পরেই নববধূ লামিয়াকে নিয়ে বাড়ি ফিরবে। একে একে সবার কাছ থেকে বিদায় নেওয়ার পালা। হঠাত্‍ একজনকে দেখে জিমাম চমকে উঠল। বুকের বাম পাশে মোচড় দিয়ে উঠল। সাদিয়া!! পাশে তিন-চার বছরের একটা বাচ্চা। কালো শাড়িতে অসাধারণ লাগছে তাকে।
জিমাম এগিয়ে গেলো।

:"কেমন আছো, সাদিয়া? তুমি এখানে?"

::"এইতো আছি, কোনরকম। তোমার সাথেই তাহলে লামিয়ার বিয়ে হচ্ছে। ও আমার কাজিন। ভালো। লামিয়া তাহলে অনেক লাকি।"

:"হুমম। তোমার বর কোথায়? তোমার ছেলে তো অনেক কিউট হয়েছে, নাম কি?"

::"ওর নাম রাইয়ান। ওর আব্বু ঐদিকে কোথাও আছে হয়তো। রাইয়ান বাবু, এটা তোমার মামা। মামাকে সালাম দাওতো আব্বু।"

পিচ্চিটা হাত তুলে সালাম দিলো। আফসোস্! বড়ই আফসোসের বিষয়। জিমাম মনে মনে বলল- 'ওহে সাদিয়া বেগম। আমি যেখানে রাইয়ানের বাবা হওয়ার স্বপ্ন দেখেছিলাম, সেখানে এখন তার মামা হয়ে গেলাম! জটিল দুনিয়া!'

রাত ১২টা। জিমাম এইমাত্র রুমে এসেছে। লামিয়া রুমে গম্ভীর হয়ে বসে আছে। আসার সময় কান্না করায় লামিয়ার চোখ এখনো লাল।

::"তো, মিস লামিয়া কি অবস্থা তোমার? আসার সময় এভাবে কান্না করতে হয়? মানুষে ভাববে তোমাকে জোর করে বিয়ে দিচ্ছে।" -জিমাম হেসে বলল।

:"মিস না মিসেস। বিয়ের দিন সব মেয়েরাই এভাবে কান্না করে।"

::"ও। মিসেস লামিয়া। খেয়ালই করিনি। ছেলেদের আবার এইদিক দিয়ে সুবিধা, তারা অলওয়েজ মিস্টারই থাকে।"

:"হুমম, তা ঠিক।" -লামিয়া হেসে বললো।

যাক গম্ভীর পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে।

::"তো বিয়ের পর তোমার অনূভূতি কী? কেমন লাগছে সবকিছু?"

:"খারাপ না। প্রথমবারের মতো বিয়ে করলাম তো, তাই অন্যরকম লাগছে সবকিছু, একটু অস্বস্থিও লাগছে।"

::"হা হা হা হা। তুমি তো অনেক ফানি! অনেক মজা করে কথা বলো। গুড। আই লাইক ইট।"

:"হুমম। আপনিও অনেক মজার মানুষ। আগেই শুনেছি আপনার সম্পর্কে।
আপনি সাদিয়া আপুকে অনেক ভালোবাসতেন তাই না?"

হঠাত্‍ এই প্রশ্নে জিমাম চমকে উঠল, কিছুটা অস্বস্থির মধ্যে পড়ে গেলো। সাদিয়া, জিমামের প্রথম প্রেম। ভার্সিটিতে একসাথে পড়তো। দু'জনে একে অপরের জন্য প্রচন্ড পাগল ছিলো। পড়ালেখার মাঝপথে সাদিয়ার বিয়ে হয়ে যায় এক ম্যাজিস্ট্রেটের সাথে। তখন প্রচন্ড আঘাত পেয়েছিল জিমাম, পাগল হওয়ার অবস্থা হয়েছিলো। আসলে সে সময় দু'জনেরই করার কিছু ছিলো না।
তারমানে আজকে লামিয়ার সাথে আমার বিয়ে হচ্ছে সেটা সাদিয়া জানতো। সন্ধ্যায় তাহলে ভাণ করেছে না জানার।

::"হুম। তুমি কিভাবে জানলে?"

:"সাদিয়া আপু আমাকে সব বলেছে। বলতে গেলে তার উদ্দ্যোগেই আমাদের এই বিয়েটা হয়েছে। তাকে কি এখনো মিস্ করেন?"

::"থাক এসব কথা। বাদ দাও। পরে বলবো। আমি আসলে অনেক টায়ার্ড। কালকেও ঘুমাতে পারিনি। তুমিও নিশ্চয়ই টায়ার্ড। ঘুমিয়ে পড়ো।"

লামিয়া এক গ্লাস পানি খেয়ে ঘুমিয়ে পড়লো। জিমামও শুয়ে আছে। কিন্তু ঘুম আসছেনা। বারবার সাদিয়ার কথা মনে পড়ছে। ভার্সিটির সেই দিনগুলোর কথা মনে পড়ছে। পাশে বউ রেখে প্রাক্তন প্রেমিকার কথা ভাবা মোটেই উচিত হচ্ছে না। ডিম লাইটের নীল আলোয় লামিয়াকে অদ্ভুত সুন্দর লাগছে।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×