somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সৌরজগতের সপ্তাশ্চর্য

২৬ শে জুলাই, ২০১২ দুপুর ২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খ্রিস্টপূর্ব প্রায় ২০০ বছরে পৃথিবীর সাতটি আশ্চর্যকে নির্বাচিত করেছিলেন আন্টিপেটার অব সিডন। পৃথিবীর মতোই সমগ্র সৌরজগতেও অনেক আশ্চর্য জিনিস ছড়িয়ে আছে। মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞানীরা সৌরজগতের অসংখ্য আশ্চর্য থেকে ভেবেচিন্তে সাতটি আশ্চর্যকে চিহ্নিত করা হয়েছে।

১. সোলার ফ্লেয়ার



সৌরজগতের প্রথম আশ্চর্য হলো সোলার ফ্লেয়ার বা সৌরঝলক। সূর্যের উপরিভাগের বিভিন্ন চৌম্বক ক্ষেত্রে এক জটিল বিন্যাস থেকে ঘন ঘন বিভিন্ন আকৃতির এই দর্শনীয় আলোর ঝলকের সৃষ্টি হয়। পৃথিবী থেকে করোনা গ্রাফের মাধ্যমে এই সূর্যের এই নান্দনিক সৌরঝলক পর্যবেক্ষণ করা হয় ।

২. অলিম্পাস মনস



সৌরজগতের দ্বিতীয় আশ্চর্য হলো অলিম্পাস মনস। এটি মঙ্গল গ্রহের সবচেয়ে বড় আগ্নেয়গিরি। মঙ্গল গ্রহের ভূস্তর থেকে ৪ কিলোমিটার উঁচুতে রয়েছে এর ৮০ কিলোমিটার চওড়া জ্বালামুখ! সুবিশাল এই আগ্নেয়গিরির পাদদেশের ব্যাস ৬০০ কি.মি.। এর চারপাশে দিগন্ত বিস্তৃত সমতল ভূমি। গ্রীষ্ম ও বসন্তকালে এর জ্বালামুখের চারপাশ থেকে যখন বেগ সরে যায়, তখন পৃথিবীর যে কোনো মানমন্দির থেকে টেলিস্কোপের সাহায্যে তা দেখা যায়। এ এক অদ্ভুত দৃশ্য।

৩. মঙ্গলে দু'বার সূর্যোদয়



অবিশ্বাস্য হলেও এটাই সত্য যে মঙ্গলগ্রহে দু'বার সূর্যোদয় ঘটে। আর এটিই সৌরজগতের তৃতীয় আশ্চর্য! অবশ্য এটি রোজ হয় না। সূর্যকে প্রতিবার প্রদক্ষিণকালে মাত্র একবার হয়। দুইবার সূর্যোদয় সৌরজগতের আর কোনো গ্রহে হয় না।

৪. শনির বলয়



সৌরজগতের চতুর্থ আশ্চর্য শনি গ্রহকে কেন্দ্র করে। আর এটি হচ্ছে শনির ট্রেড মার্ক 'শনির বলয়'। এই বলয়ের সবচেয়ে অবাক দিক হলো এটিকে যেদিক থেকে দেখা যাক না কেন, এ বলয়ের সৌন্দর্য অনন্য ও অসাধারণ।

সৌরজগতের চতুর্থ আশ্চর্য শনি গ্রহকে কেন্দ্র করে। আর এটি হচ্ছে শনির ট্রেড মার্ক 'শনির বলয়'। এই বলয়ের সবচেয়ে অবাক দিক হলো এটিকে যেদিক থেকে দেখা যাক না কেন, এ বলয়ের সৌন্দর্য অনন্য ও অসাধারণ।

৫. টাইটানের প্রাকৃতিক বৈচিত্র্য



টাইটানের প্রাকৃতিক বৈচিত্র্য ও ঋতু পরিবর্তন। সৌরজগতের অধিকাংশ উপগ্রহ খানাখন্দকে ভরা এবং রুক্ষ। বাতাসের অস্তিত্ব নেই। টাইটানের নীলাকাশে মরচে রংয়ের মেঘ উড়ে বেড়ায়। মিথেনের নরম কাদায় ভাসে আমোনিয়া বরফ। শনির এই উপগ্রহকে বলা হয় মহাকাশের মরূদ্যান। পৃথিবীর মতো ভারি এর আবহাওয়া।

৬. মঙ্গলের ম্যারিনাল ভ্যালি



মঙ্গলগ্রহের ম্যারিনাল ভ্যালি সৌরজগতের ষষ্ঠ আশ্চর্য। আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের চেয়ে লম্বা চওড়ায় বহু গুণ বড়। এখানে আছে অসংখ্য গিরিখাত যেগুলো দেখলে মনে হয় অতীতে এখানে নদী ছিল। কয়েকটি গিরিখাত প্রায় ২৫০ কি.মি. লম্বা। অনেক স্থানে এর গভীরতা প্রায় ৭০০ মিটার যা গ্রান্ড ক্যানিয়নের প্রায় ৪ গুণ। এ গ্রহে একটি গোলাকার খাদও আছে, যার নাম পাভোনিস মনস।

৭. বৃহস্পতির লাল টিপ



সৌরজগতের সপ্তম আশ্চর্য হলো বৃহস্পতির লাল টিপ। এ গ্রহের দক্ষিণ গোলার্ধে যে দীর্ঘস্থায়ী ঝড় হয় , সেই ঝড়ে বাতাসে ধুলোর মতো উড়ে বেড়ায় কমলা লাল রংয়ের অনেক হাইড্রোকার্বনের গুঁড়া। বহু দূর থেকে দেখলে লাল টিপ বলে মনে হয়। এই টিপ লম্বায় প্রায় ৪০ হাজার কি.মি. এবং চওড়ায় প্রায় ১১ হাজার কি.মি.।
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

×