উইন্ডোজ ৭-এর লুকানো থিম
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
উইন্ডোজ ৭-এর ব্যবহারকারী মাত্রই জানেন যে উইন্ডোজ ৭-এ কিছু ডিফল্ট থিম আগে থেকেই দেওয়া থাকে। এসব থিমের ভেতরেই উইন্ডোজ ৭-এর নিজস্ব ওয়ালপেপার, সাউন্ড, আইকন, টাস্কবার ইত্যাদি সাজানো থাকে। এ নির্দিষ্ট সংখ্যক থিমের বাইরে অন্য কোনো থিম ব্যবহার করতে চাইলে সেটা ডাউনলোড করে নিতে হয় ইন্টারনেট থেকে। কিন্তু আপনি কি জানেন আপনার অজান্তেই আপনার পিসিতেই আরও পাঁচ পাঁচটি থিম লুকিয়ে রেখেছে উইন্ডোজ! হ্যাঁ, একেবারে সত্যি কথা। এখন শুধু একটু কষ্ট করে মিনিট পাঁচেক সময় দিন নিজের উইন্ডোজ ৭ পিসিতে। প্রথমে স্টার্ট থেকে সার্চ বারে গিয়ে :WindowsGlobalizationMCT লিখুন। এবার এন্টার চাপুন। তাহলে নতুন একটি উইন্ডো খুলবে। নতুন উইন্ডোতে পাঁচটি ফোল্ডার দেখতে পাবেন। এবারে প্রথম ফোল্ডারটি মানে MCT-AU ফোল্ডারে ঢুকে Theme –এ ঢুকে AU.theme-এ ক্লিক করুন। তাহলে উইন্ডোজ ৭-এর অস্ট্রেলিয়া থিম ইন্সটল হবে। একইভাবে এক এক করে MCT-CA, MCT-GB, MCT-US, MCT-ZA ফোল্ডারগুলোতে ঢুকে Theme ফোল্ডারে ঢুকে যথাক্রমে CA.theme, GB.theme, US.theme ও ZA.theme ফাইলগুলোতে ক্লিক করুন তাহলে বাকি চারটি থিমও ইন্সটল হয়ে যাবে আপনার পিসিতে। এই থিম চারটি হলো থিম কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকা নিয়ে।
৬টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সীমান্তের সুলতান

টেকনাফ মডেল থানার ভেতরের খাস কামরা। এসি চলছে তীব্র গতিতে, কিন্তু বাতাসে এক ধরনের ভারী, ভয়ের গন্ধ। টেবিলের ওপাশে দুই হাত জোড় করে কাঁপছে এক স্থানীয় বাসিন্দা।... ...বাকিটুকু পড়ুন
রুবা

শ্রাবনের প্রথম দিন । এই সময়ে আকাশ তার দুই রকম চরিত্রে দেখা দেয় । পেট ভড়া মেঘ নিয়ে পশ্চিম কোন ঝুলে থেকে আবার পূবকোনে ঝলমলে সুর্যের দেখা মেলে ।... ...বাকিটুকু পড়ুন
ন্যায়ের আন্দোলন হোক নিয়মতান্ত্রিক ভাবে....
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনরত গুটিকয়েক শিক্ষার্থীদের সাথে ভুয়া আইডি কার্ড গলায় ঝুলিয়ে অরাজকতা প্রিয় অ ছাত্রদের বিরাট একটা অংশ অশ্লীল ভাষায় অশোভন উক্তি করে চলছে। একশ্রেণীর মেয়েরা এহেন অশ্লীল নোংরামির হোতা-... ...বাকিটুকু পড়ুন
গভীর ক্রন্দন

মেম্বার বাড়ি আর সরকার বাড়ির শত্রুতা দীর্ঘদিনের। জমিজমা লইয়া আজ এমন একখানি ঘটনা ঘটিয়া যাইবে, কেহ বোধহয় কল্পনাও করিতে পারেন নাই।
সকাল আটটায় কাঠের ব্যাপারী খসরু আসিয়া হাজির। দলিল লেখক আবু... ...বাকিটুকু পড়ুন
বাজারের আগুন নিভবে পে-স্কেলে, প্রবৃদ্ধি ছুঁয়ে যাবে দশ শতাংশ ...

কেরামত মওলা সাহেবকে চেনেন না এমন মানুষ সচিবালয়ে কমই আছেন। তিনি মন্ত্রিপরিষদের একজন সিনিয়র সচিব। আজ নতুন পে স্কেল নিয়ে গঠিত সচিবদের কমিটির সবচেয়ে ক্ষমতাধর এবং গুরুত্বপূর্ণ মানুষটি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।