রেভারেন্ড ভেস মাগ্রুদার নামে এক মার্কিন পাদ্রি পবিত্র রমজান মাস উপলক্ষে রোজা রাখা এবং নামাজ পড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ সিদ্ধান্ত অনুসারে তিনি তার মুসলিম বন্ধুদের সঙ্গে রোজা-নামাজে অংশ নিচ্ছেন এবং পবিত্র কুরআন শরীফও তেলাওয়াত করছেন।
মার্কিন এ পাদ্রি শুধু রোজা-নামাজের সিদ্ধান্তই নেননি; রীতিমতো তিনি তার এ অভিজ্ঞতা ব্যক্তিগত ব্লগে শেয়ার করছেন। শিয়া অনলাইন এ খবর দিয়েছে।
তিনি তার ব্লগে লিখেছেন, "আমি প্রতিনিয়ত আমার মাথার মধ্যে কি যেন এক গুঞ্জন অনুভব করছি।"
মাগ্রুদার আরো লিখেছেন, "এ গুঞ্জন একটা ভালো উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এটা আমাকে আল্লাহ সম্পর্কে সচেতন রাখছে, আল্লাহর অস্তিত্ব তুলে ধরছে যার ইচ্ছায় এ পৃথিবী সৃষ্টি হয়েছে এবং যখন কোনোকিছু আমার সামনে ঘটছে না তখন এ গুঞ্জন আমাকে আল্লাহর সঙ্গে কথা বলার বিষয়ে স্মরণ করিয়ে দিচ্ছে।"
মাগ্রুদার তার ব্লগে লিখেছেন, মুসলমানরা সেই ১৪শ' বছর আগে থেকে প্রতি বছর পবিত্র রমজান মাসে ৩০ দিন সফলতার সঙ্গে রোজা রেখে আসছেন এ কথা জানার পর তিনি মুসলিম বিশ্বাসে উজ্জীবিত হয়েছেন। তিনি বলেন, প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখতে পেরে নিজেকে ভাগ্যবান ও সুখী মনে করছেন। এ জন্য তিনি সমস্ত খ্রিস্টান সম্প্রদায়কে অন্তত একদিন হলেও রোজা রাখার আহ্বান জানিয়েছেন।
মার্কিন পাদ্রি অংশ নিচ্ছেন রোজা-নামাজে, পড়ছেন পবিত্র কুরআন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৮টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন
রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
◆ ভূমিকা: এক... ...বাকিটুকু পড়ুন
শুভ জন্মদিন কিং খান....

আশি ও নব্বইয়ের দশকে জন্ম নেওয়া বিশাল এক প্রজন্মের শৈশব, কৈশোর আর বেড়ে ওঠার গল্পে জড়িয়ে আছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। নব্বইয়ের দশকে ভারতীয় অ্যাকশন সিনেমার একচ্ছত্র আধিপত্যের বিপরীতে... ...বাকিটুকু পড়ুন
আফগানিস্তানে একজন বেগম রোকেয়া কোনোদিন জন্মাবে ?

২০২৪ সালের জুলাই আন্দোলনের পর বাংলাদেশে ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলার এক অভিনব অভিযান শুরু হয়েছিল। শেখ হাসিনার ছবি, আওয়ামী লীগের কুশপুত্তলিকা, শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, কিছুই বাদ যায়নি। বড়... ...বাকিটুকু পড়ুন
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।