ঈদ; তুমি সাম্যের আলো ছড়িয়ে দাও আমাদের সব উঠানে!
০১ লা অক্টোবর, ২০০৮ দুপুর ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঈদের দিনটি আনন্দের। তবে কত ভাগ লোক এই আনন্দের সঙ্গী হতে পারে? এখনও কোন কোন বাবা তাঁর সন্তানকে কিছুই কিনে দিতে পারেনি। একটা খুব সস্তা লাল শার্ট কিংবা খুব সামান্য দামের নতুন স্যান্ডেল ও জুটেনি অনেক কিশোরের। অনেক শ্রমিক আছে যাদেরকে ঈদের দিনটিতেও ছুটে যেতে হয় কাজে; একটু বিশ্রামও নেবারও ফুসরত করে উঠতে পারে না মানুষগুলো। ওদের ছোট ছোট শিশুরা ঈদের দিনেও ময়লা-ছেঁড়া পোষাক পরে বাড়িতে বাড়িতে খাবার চেয়ে বেড়ায়। এই সব গরিব ছোট ছোট অসহায় মানুষকে পুজি করে বড় বড় কথা বলে বাংলাদেশের বড় বড় দালানে থাকা ভুরিঅলা মানুষগুলো। এটা করবে ওটা করবে বলে কথার ঘোড়া ছোটায় ধান্দাবাজ এইসব মানুষগুলো। আসলে কাঁচকলা। গরিবেরা সেই একই রকম জীবন যাপন করে । সেই একই রকম দুর্গন্ধময় পশুর জীবন যাপন ওদের। আর ধনীরা দেশের মানুষের রক্ত চুষে নিজেদের জন্য বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকায় কেনে পোষাক-পারফিউম-লিপিস্টিক-হাইহিল জুতা। আর নিজেদের কালো টাকা সাদা করার জন্য নিম্নমানের কিছু যাকাতের কাপড় কিনে গরিবদের সাথে রীতিমত খেলা খেলে। টেলিভিশনে কর্তৃপক্ষ বড়লোকের বাচ্চাদের নিয়ে বিভিন্ন নিন্মমানের অনুষ্ঠান সম্প্রচার করে। অন্যদিকে মাঝেমাঝে দর্শকদের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য গরিবদের অসহায়ত্ব নিয়ে অনুষ্ঠান সাজায়। শ্রমিক শিশুর ময়লা পোষাক; ঠিকমতো খেতে না পারার আকুতি প্রচার করে জনপ্রিয়তা কামাই করে।
সব শিশুরই ভাল ভাবে বাঁচার অধিকার আছে। ক্ষমতায় থাকা দলগুলোকে আমরাই পারি সঠিক পথে নিয়ে এসব শিশুদের অধিকার আদায় করে দিতে।শুধু ঈদের দিন নয় প্রতিটি দিনই যেন তাদের অধিকার নিয়ে বেঁচে থাকতে পারে। ঈদের দিনে সব শিশু নতুন পোষাক পড়ে উড়ে বেড়াবে পাখির মত। হাসিতে থাকবে সব পাওয়ার আনন্দ।
সেদিন বাঙলাদেশকে দেখতে হবে না কারো না খেতে পারার কষ্ট! আমরা এই ঈদে স্বপ্ন দেখি বৈষম্যহীন বাংলাদেশের ; বৈষম্যহীন উৎসবের।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০০৮ দুপুর ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুন