somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গদ্যস্কেচ- লাঞ্চবক্স

৩০ শে মার্চ, ২০১৬ রাত ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নগরীর ব্যস্ত ও ভেজা রাস্তায় হঠাৎ একটি হলদে লাঞ্চবক্স আমাদের সামনে লাফ দিলে আমরা একটু অবাক হই। শহরে এরকম ঘটনা অহরহ ঘটে না। বৃষ্টির পানিতে এখানকার বাসগুলো আগের চেয়ে বেশি পোয়াতি হয়। পেটের ভেতর অসংখ্য মানবসন্তান নিয়ে অসাবধানে চলাফেরা করে। তেমনই একটি বৃদ্ধ বাসে আরো মানুষ ওঠার সময় হুড়োহুড়িতেই বোধহয় দুর্ঘটনাটি ঘটে গেল। খাবারের বাটিটা ন্যাংটো হয়ে টকটকে সাদা ভাত আর লাল শাক বের হয়ে আসলো। তারা কাদাপানির পাশের অন্ধকারে পড়ে থেকেও আমাদের দিকে জ্বলজ্বল করে তাকিয়ে থাকে।

লাঞ্চবক্সের মালিক ভদ্রলোক নিশ্চয়ই দুপুরে খান নি। অথচ তার কাছে খাবার ছিল। দুপুরে বস হয়ত ডেকে পাঠিয়েছিল। কড়া কড়া কথা বলে একগাদা কাজ ধরিয়ে দিয়েছিল। অফিসের এই বড় কর্তাটি কেন যেন তাকে পছন্দ করছে না। খুব খাটিয়ে নিচ্ছে। আজকেতো রীতিমত অপমান সহ্য করতে হয়েছে। এরপরে আর কিছু মুখে দিতে ইচ্ছা করে নি।

তাই ভাত আর লালশাকটুকু এখন আবার বাসায় বয়ে নিয়ে যাচ্ছিলেন। যদিও যেতে আর পারলেন কই। হতে পারে ভদ্রলোক অপচয় করা পছন্দ করেন না। তাছাড়া বেচারী এত যত্ন করে খাবার দিয়ে দেয়। ফেলে দিতে ইচ্ছা করে না। কেমন যেন অপরাধ হয়। তাছাড়া রাতটাতো আছেই। খেয়ে নেয়া যাবে।

বা হয়ত ভদ্রলোক ইচ্ছা করেই খান নি। বাসায় তুমুল ঝগড়া চলছে। নিজের রাগ দেখানোর শেষ অবলম্বন হিসেবে অনেক চিন্তা-ভাবনা করে বেছে নিয়েছিলেন এটা। আস্ত লাঞ্চবক্স বাসায় ফিরিয়ে নিয়ে যাবেন। কুসুম দেখুক যে তিনিও কমজোর না। কুসুমের হাতের খাবার না খেলে তার বয়েই গেছে।

এবং আরো কিছু গল্প শোনার আগেই একজন বিমর্ষ চেহারার ভদ্রলোক মাথা নিচু করে এগিয়ে গেলেন আহত লাঞ্চবক্সটার দিকে। তুমুল হতাশায় তার চেহারা কালো হয়ে আছে, পায়ে যেন ভর করেছে শতবর্ষার ক্লান্তি। মনে মনে নিশ্চয়ই খুব লজ্জা পাচ্ছে বেচারা। তবু তিনি বাস-গাড়ির ফাঁক গলে অনেক কষ্টে রাস্তার মাঝখান থেকে লাঞ্চবক্সটি কুড়িয়ে নিয়ে যখন আমাদের কাছে প্রায় চলে এসেছেন, আমাদের সাথের কেউ একজন রাস্তার দিকে ইঙ্গিত করে রোবটের মত ভাবলেশহীন গলায় নীরবতা ভাঙ্গল,
'ঐ যে ঢাকনটা রয়ে গেছে'
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৬ রাত ৩:২৫
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×