somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেখ মুজিবের অজানা অধ্যায়

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শেখ মুজিবুর রহমান ১৬ই জুন সংবাদপত্রের স্বাধীনতা বিষয়ক একটি অধ্যাদেশ জারি করেছেন। এর মাধ্যমে দেশে সংবাদপত্রের ক্ষীণ স্বাধীনতায় তিনি এক অভ্যুত্থান ঘটালেন। দীর্ঘদিন সংবাদপত্রের ওপর তিনি হস্তক্ষেপ করবেন বলে যে গুজব ছিল তাকে তিনি সত্যে পরিণত করলেন। এর ফলে আজ সকালে মাত্র চারটি দৈনিক সংবাদপত্র প্রকাশিত হয়েছে। সেগুলো বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণে বের হয়েছে। এ পত্রিকাগুলো হলো- বাংলাদেশ টাইমস, বাংলাদেশ অবজারভার, ইত্তেফাক ও দৈনিক বাংলা। উল্লেখ্য, বিভিন্ন ধরনের ১২২টি সাময়িকী প্রকাশের অনুমতি অব্যাহত রয়েছে। ১৯৭৫ সালের
১৭ই জুন ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে পাঠানো বার্তায় এসব কথা বলা হয়। এর ক্যানোনিক্যাল আইডি: ১৯৭৫ঢাকা০২৯৭১-বি। শিরোনাম ‘বিডিজি টেকস কন্ট্রোল অব প্রেস’। এতে আরও বলা হয়, বাংলাদেশ অবজারভার ও দৈনিক বাংলা ছিল পরিত্যক্ত। সেই থেকে এটি অধ্যাদেশ জারির আগে থেকেই বাংলাদেশ সরকারের কার্যকর নিয়ন্ত্রণের মধ্যেই ছিল। বাকি বাংলাদেশ টাইমস ও ইত্তেফাক সরকারের হুকুমের মধ্যে পড়ে গেছে। এর মধ্যে বাংলাদেশ টাইমসের ক্ষেত্রে ওই অধ্যাদেশ খাটে না। কারণ বাকশালের তিন সাধারণ সম্পাদকের একজন শেখ ফজলুল হক মণি এ পত্রিকার সম্পাদক। ইত্তেফাকের ক্ষেত্রে পরিণতি অনেক ভয়াবহ ও দুঃখজনক। তফাজ্জল হোসেন (মানিক মিয়া)’র পরিবার এ পত্রিকার ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়েছেন। মানিক মিয়ার ছেলে মঞ্জু হোসেন এর সম্পাদক। তিনি এরই মধ্যে শেখ মুজিবকে জানিয়ে দিয়েছেন সরকার নিয়ন্ত্রণ করলে তিনি আর সম্পাদক থাকবেন না। তার পদে পরিবর্তন আনা হয়েছে। তার পরিবারের ক্ষোভের কারণে দৈনিক ইত্তেফাক পক্ষপাতহীন রিপোর্ট করে যাওয়ার চেষ্টা করে আসছিল। প্রকৃত পক্ষে এ পত্রিকাটিই শুধু বস্তুনিষ্ঠ সম্পাদকীয় মন্তব্য প্রকাশ করে এসেছে। মানিক মিয়া স্বাধীনতার আগে থেকেই আওয়ামী লীগ ও শেখ মুজিবের সমর্থক। এ পত্রিকাটি এ সময়ে বাংলাদেশে যে কোন পত্রিকার চেয়ে বেশি প্রচার পায়। গত বছর সংবাদপত্রগুলো বেশ দুর্বলতা দেখায়। শুধু হলিডে ও ইত্তেফাক সতর্কতার মধ্য থেকে নিয়ম মেনে বাংলাদেশ সরকার ও শেখ মুজিবের সমালোচনা করেছে। হলিডে বন্ধ হয়ে গেছে। ইত্তেফাকের নিয়ন্ত্রণ নিয়ে নেয়া হয়েছে। এ অবস্থায় সংবাদ মাধ্যম খুব কমই খবর ও মন্তব্য প্রকাশ করতে পারবে। এখন থেকে তারা অবশ্য বাকশাল, সরকার, ‘দ্বিতীয় বিপ্লব’ ও শেখ মুজিবুর রহমানের ঢালাও গুণকীর্তন করতে পারবে।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×