somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেলানী নিয়ে আনোয়ার হোসেন ফার্মারের ২টা লেখা শেয়ার না করলেই নয়

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১।ফেলানিদের অন্ন, বস্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা, কর্মসংস্থান, ন্যায় বিচার প্রাপ্তির দায়িত্ব যদি রাষ্ট্র না নেয়, তবে এ রাষ্ট্র ব্যাবস্থা কার জন্য, কার স্বার্থে? এ রাষ্ট্রকে কেন আমরা টিকিয়ে রাখছি? কেন রাষ্ট্র পরিচালনার খরচ যোগাচ্ছি বছর বছর? নাকি এরাষ্ট্র শুধু কিছু ব্যাবসায়ি, খুনি, লম্পট, জোচ্চোরের? যাদেরকে ভিআইপি ঘোষনা করে সার্বক্ষনিক পুলিশি প্রোটোকল দিয়ে যাচ্ছে রাষ্ট্র। তাদের জন্য আধুনিক শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা ব্যাবস্থা গড়ে তুলছে রাষ্ট্র? তবুও তাদের কোন সমস্যা হলে রাষ্ট্র সে সমস্যা সমাধানে উঠেপড়ে লাগছে? এবং তাদের বিরুদ্ধে কথা বললে রাষ্ট্র তাকে দস্যু, ডাকাত, চরমপন্থী, সন্ত্রাসি আখ্যা দিয়ে খুন করছে? রাষ্ট্রটি ব্যাবসায়িদের ইশারায় এমনভাবে চলছে যে কেউ ঘুর্ণাক্ষরেও টের পাচ্ছেনা যে,শাষকশ্রেণী মূলত ব্যাবসায়িদেরই গোলামি করে যাচ্ছে? এবং পদ্ধতিগতভাবে সেবাদাসে পরিণত হয়েছে? যেখানে একপক্ষ সর্বহারা ক্ষমতাহীন গরীব প্রান্তিক মানুষ ও শ্রমিক শ্রেণী, এবং অন্যপক্ষ পুঁজিপতি মালিক শ্রেণী? আর মালিক শ্রেণীর লাঠিয়াল হিসেবে আছে কথিত সরকার ব্যাবস্থা, আইন, পুলিশ, মিলিটারি, বিচারালয় ও প্রসাসনিক কাঠামো? যার সবই নিয়োজিত আছে ধনিক শ্রেণীর সেবা, স্বার্থ রক্ষা ও হুকুম তামিলে? এবং ফলস্বরুপ ফেলানিদের জীবনের চাইতে ধনীক শ্রেণীর ঠুনকো ইজ্জত বা ব্যাবস্যা পতিষ্ঠান রাষ্ট্রের কাছে অধিক গুরত্বপূর্ণ হয়ে উঠে? আর তাই গার্মেন্টস ফ্যাক্টেরিতে আগুন লাগলে রাষ্ট্রিয় প্রতিষ্ঠান বা রাষ্ট্রিয় বাহিনী স্বজনের কাছে লাশ বা ক্ষতিপূরন হস্তান্তরের চাইতে লাশ গুম করতে বেশি মরিয়া হয়ে উঠে?
বাস মালিকদের স্বার্থে রেলের মতো গরপরিবহনকে রুগ্ন ও ধ্বজভঙ্গ করে রাখা হয়? গরিব মানুষের ভিটেমাটি কেড়ে নিয়ে ধনীক শ্রেণীর জন্য বহুতল বিপনি বিতান বা ফাইভষ্টার মানের বৈশ্যালয় খোলা হয় ? শিক্ষা, চিকিৎসার মতো ইত্যাদি খাতকে কোম্পানীকরন বা বাজারিকরণ করা হয়? উদ্দ্যেশ্য স্রেফ কিছু লোকের মুনাফার বন্দোবস্ত করে দেওয়া?


২।আমার বন্ধুরা ভারতীয় পণ্য বর্জনের ঘোষনা দিচ্ছে দেখে আমার বেশ ভালো লাগছে! ভাবছি, আহাঃ কি দারুন সোচ্চার, প্রতিবাদী, দেশপ্রেমি!
তা বন্ধুদের জিজ্ঞেস করি, "মুক্ত বাজার অর্থনীতির যুগে ভারতীয় পণ্য চিনবেন কিভাবে??
আপনি কি জানেন, ভারতীয় পণ্য বিলেতেও উৎপাদিত হচ্ছে, বিলেতি পণ্যও ভারতে উৎপাদিত হচ্ছে? এমনকি আপনার দেশে উৎপাদিত প্রতিটি পণ্যেও ভারতীয় কাঁচামাল আছে?
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×