somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Broadband Internet আরো সহজলভ্য হউক।

১৩ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



২০১৪ সালে থ্রি জি প্রযুক্তি সারা দেশে সম্প্রসারণ হয়। সেই সাথে সম্প্রসারন হয় এন্ডোয়েট মোবাইল এর। এন্ড্রোয়েট মোবাইল এর ইন্টারনেট খরচ খুব বেশী যদি সেটা ডাটা কিনে চালানো হয়। সে সময়, টাকার মান অনুযায়ী থ্রি জি এর ডাটা প্যাক এর দাম খুব বেশী ছিলো।

২০১৪ সালে আমিও একটি এন্ড্রোয়েট মোবাইল কিনি। তখন আমি সদ্য ইন্টার পাশ করা। আমার আব্বু তখন নোয়াখালী চাকরি করতেন। আমি মাইজদী বাজারে একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছিলাম। ওরা Broadband Internet নিয়েছিলেন। সম্ভবত বিটিসিএল এর। ওরা আমাকে ওয়াই ফাই এর পাসওর্য়াড দেয়। ক্লাস ছিলো এক ঘন্টা। আমি ঐখানে দুই ঘন্টা থাকতাম। ওয়াই-ফাই চালাতাম। ফেসবুক চালাতাম। সফটওয়্যার ডাউনলোড দিতাম। ভূত এফ এম নামাতাম। গান নামাতাম।

২০১৭ সালে আমার আব্বু চুয়াডাঙ্গা বদলী হয়। সে সময় সরকার, সকল সরকারি অফিস ও সরকারি কোর্য়াটারে Broadband Internet এর ব্যাবস্থা করে। আমি আব্বুর কোয়ার্টারে গেলে সারাদিন রাত ইন্টারনেট চালাতাম। তখন আমি অনার্সের ৩য় বর্ষে পড়তাম। থাকতাম নানীর বাড়ি।

২০১৯ যখন আমি ফাইনাল ইয়ারে তখন আমি আমার নানীর বাড়িতে Broadband Internet আনি। সে সময় দেখা গেছে আমি দিন রাত মোবাইল নিয়ে পড়ে থাকতাম। মুভি দেখতাম। গেইম খেলতাম। এখন সম্পন্ন গ্রামে Broadband Internet যায় নি। রাস্তার সাথে যাদের বাসা ওদের বাসাতেই শুধু Broadband Internet আছে আর কারো বাসায় নাই।

২০১৯ সালের আগষ্ট মাসে যখন লেপটপ কিনি তখন ২৪ ঘন্টার ৬ ঘন্টা লেপটপ নিয়ে পড়ে থাকতাম। খুব মজা লাগতো। নানী বাড়িতে থাকতো না। যার কারনে আমি সারাদিন ইন্টারনেট নিয়ে পড়ে থাকতাম। খুব মজার দিন গেছে।

২০২১ ও ২০২২ সালের দিকে আমার আব্বু গাইবান্ধা পোস্টিং ছিলো। আমার আবার ঘুরাঘুরির অভ্যাস। আমি দেখতাম কার কার বাসায় আশে পাশে ওয়াই ফাই এর সিগনাল আসে। দেখতাম অনেকের বাসার সামনে ওয়াই-ফাই সিগনাল আসে। এখন অনেকে সিসিটিভি ক্যামেরা লাগায়। এখন Broadband Internet এর চাহিদা আরো বেড়েছে। আগে চাহিদা ১০ জনের হলে, এখন ৫০ জন কাষ্টমার তৈরি হয়েছে। আগে মানুষ ১০০ কেবিপিএস স্পিড পেলেও খুসি হতো। এখন ১ জিবিপিএস লাগবে।

এখন আমার আব্বুর পোস্টিং নওগাঁ তে। আজ হাটতে হাটতে একটি অঝপাড়া গ্রামে গিয়েছিলাম। মেইন রোড থেকে বেশ ভিতরে। খুব সুন্দর রাস্তা। মনোরম পরিবেশ। সেখানেও দেখলাম ওয়াই-ফাই এর সিগনাল আসে। তখন বুঝলাম Broadband Internet এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। ২০০৬ সালে টেলিভিশন, ডিশ এর ডিমান্ড বেড়ে যায়। এর পর ঘরে ঘরে টেলিভিশন। আগামী ১৫ বছরের মধ্যে হয়তো বাড়ি বাড়ি Broadband Internet থাকবে।

সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×