somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লাগাও। গাছ লাগাও।

২৪ শে এপ্রিল, ২০২৪ সকাল ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যে গরম পড়ছে তাতে অনেকের কষ্ট হচ্ছে। আমাদের উচিৎ এখন গাছ লাগানো। আগে ভবেরচর থেকে রসুলপুর যাওয়ার সময় বড় বড় কড়ুই গাছ নজরে পড়তো। তখন রাস্তাটি যেমন সবুজ লাগতো দেখতে তেমন সুন্দর লাগতো। এখন তো রাস্তার কাজ শেষ, এখন যদি চেয়ারম্যান মেম্বারগণ রাস্তার ধারে গাছ লাগাতেন তাহলে খুব ভালো হতো।

আসছে ফলের মৌসুম। অনেক আম, কাঠাল, জাম খাবেন। ফল খেয়ে বীচিগুলো রাস্তার পাশে পুতে দিবেন। গাছ হলে ভালো। না হলে, আবার চেষ্টা করবেন। মনে করেন আপনি আম খেলেন। খুব মিষ্টি আম। আমের বীচি এখানে সেখানে না ফেলে, রাস্তার পাশে ফেললেন। সেই থেকে গাছ হলো। গাছ বড় হলো। ফল দিলো। আপনার উছিলায় আরো অনেক লোক আম খেতে পারলো। এমন ১০০ জন লোক যদি ১০০ টি আম খেয়ে ১০০ টি আমের বীচি ১০০ স্থানে লাগায়, তাহলে একটি আমের বাগান হয়ে যাবে। এটা নিয়ে সময় টিভি, একাত্তর টিভি নিউজ করবে। প্রথম আলোর সাংবাদিক খবর করবে। কতই না ভালো হবে।

শুধু যে আম গাছ লাগাতে হবে সেটাও না। আপনারা লেবু, কাঠাল, কাঠ গাছ ও লাগাতে পারেন।


গাছ লাগানো বা বৃক্ষরোপণ প্রাকৃতিক পরিবেশ ও মানব সভ্যতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর বহুমুখী উপকারিতার মধ্যে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, গ্রীন হাউজ এফেক্ট নিয়ন্ত্রণ ও কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমানো অন্যতম।

১. প্রাকৃতিক ভারসাম্য রক্ষা:
গাছপালা বিভিন্ন প্রাণীর বাসস্থান প্রদান করে থাকে। বন্যপ্রাণী থেকে শুরু করে ক্ষুদ্রতম কীট-পতঙ্গ পর্যন্ত অনেকেই এদের উপর নির্ভরশীল। এছাড়া, গাছপালা মাটির ক্ষয় রোধ করে এবং জলচক্র বজায় রাখে, যা প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য অপরিহার্য।

২. গ্রীন হাউজ এফেক্ট নিয়ন্ত্রণ:
গ্রীন হাউজ গ্যাসগুলো, বিশেষ করে কার্বন ডাইঅক্সাইড, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি ঘটায়। গাছগুলো ফটোসিন্থেসিসের মাধ্যমে এই গ্যাস শোষণ করে নেয়, যা বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হ্রাস পায়। এতে করে গ্রীন হাউজ এফেক্ট কমে এবং গ্লোবাল ওয়ার্মিং নিয়ন্ত্রণে থাকে।

৩. কার্বন কমানো:
গাছগুলো পরিবেশ থেকে বড় পরিমাণে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নিজেদের বৃদ্ধিতে ব্যবহার করে থাকে। একটি পরিপক্ক গাছ প্রতি বছর প্রায় 48 পাউন্ড কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে পারে। এতে করে বায়ুমণ্ডলীয় কার্বনের মাত্রা কমে যায়, যা জলবায়ু পরিবর্তনে লাগাম পরায়।
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০২৪ সকাল ১০:১৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমিও পারি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:৪৬



জ্ঞানী মানুষ পড়ালেখা করে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে। কেউবা পড়ালেখা করে একটি ভালো জবের জন্যে, কেউবা জ্ঞান আহরণের জন্যে, আবার কেউবা করে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্যে। আমি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভোজ

লিখেছেন ইসিয়াক, ৩০ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪০


গতকাল শরীরটা ভালো ছিলো না। তার জেরেই সম্ভবত ঘুম থেকে উঠতে বেশ বেলা হয়ে গেল। ঘুম ভাঙলেই আমি প্রথমে মোবাইল চেক করে দেখি কোন জরুরী কল এসেছিল কিনা। আজ... ...বাকিটুকু পড়ুন

ফেরার ট্রেন

লিখেছেন Sujon Mahmud, ৩০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:১২


ঈদের ছুটিটা যেন চোখের পলকে শেষ হয়ে গেল। বারোটা দিন—ক্যালেন্ডারের হিসেবে ছোট, কিন্তু হৃদয়ের হিসেবে এক বিশাল পৃথিবী। সেই পৃথিবীতে ছিল হাসি, ছিল কান্না, ছিল ঘরের গন্ধ, ছিল প্রিয় মানুষের... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মাদ্রাসার শিক্ষক: একটি প্রগতিশীল (?) অগ্রযাত্রা

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১:০৮


আমি আসলে জন্মগতভাবেই খুব আশাবাদী মানুষ। সত্যি বলছি। ২৯ মার্চ ২০২৬ তারিখে যখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন নীতিমালা জারি করল, আমি মনে মনে বললাম , অবশেষে কেউ... ...বাকিটুকু পড়ুন

×