somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নাহল তরকারি
আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

সেদিন বৃষ্টি ছিলো।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


==> বেশ অনেকদিন আগের কথা। ২০১৫ সালের জানুয়ারি মাসের দিকে। তখন আমি মাত্র স্নাতক এ ভর্তি হয়েছি। কিন্তু ক্লাশ শুরু হয় নি। আমি যেদিনের কথা বলছি সেদিন শৈত্য প্রবাহ ছিলো। দিনটি ছিলো শুক্রবার। আমি সেসময় নানীর বাড়িতে থাকতাম।

গোছল করে নামাজে গেলাম। নামাজ পড়ে এসে খাসির গোস্ত দিয়ে খিচুড়ী খেয়েছিলাম। খেয়ে দেয়ে একটু বারান্দায় বসে ছিলাম। আমার বরাবরই ঠান্ডা আবহাওয়া পছন্দ। সেদিন খুব শীত পড়েছিলো। সাথে মনে হয় বৃষ্টিও ছিলো। সেদিন আমার মনে কেমন যেন পবিত্র অনুভূতি সৃষ্টি হয়েছিলো।

==> ২০১৭ সালের শেষের দিকের কথা। শীত আসার আগে, নিম্মচাপ ওঠে। সে সময়ের কথা। আমাদের গজারিয়া তে মাত্র ব্রডব্যান্ড এর লাইন আসে। ভবেরচর বাস স্ট্যান্ডে, মার্কেটের এক দোকানদ্বার আমাকে ওয়াই-ফাই এর পাসওয়ার্ড দেয়। আমি সকালে ঘুম থেকে ওঠতাম। বাহিরে বৃষ্টি কমলে নানার বাসা থেকে ভবেরচর বাস স্ট্যান্ডে যেতাম। আর ওয়াই ফাই চালাতাম। আর ইউটুব থেকে বিভিন্ন অনুষ্ঠান নামাতাম। পরে বাংলা হোটেল থেকে তুন্দুল রুটি আর ডাইল ভাজি খেতাম। তাহার হোটেলের ডাইল ভাজি খুব সুস্বাদু।

==> ২০১৯ সালের ঘটনা। অক্টোবর মাসের ঘটনা। আমি অনার্স ফাইনাল পরীক্ষা দিয়ে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছি। আমি তখন ও নানী বাড়িতে থাকতাম। কেয়ারটেকার এর মত। নানী তখন পুরোপরি খালার বাসায় শিফট করে। রাতে খালার বাসায় ঘুমায়। দিনে মাজে মাজে বাসায় আসতেন। মামা শহরের মানুষ। রেলের কন্ট্রক্টর। নানার বাসায় এসি লাগিয়ে দেয়। নানার বাসায় ততদিনে ওয়াই-ফাই লাগিয়ে ফেলি। আর ল্যাপটপ তো ছিলোই। কোন এক বৃষ্টি দিনের কথাআমি ল্যাপটপে সিনেমা দেখতেছিলাম। যেহেতু ওয়াই-ফাই। এমবি শেষ হবার দুঃচিন্তা নাই। এসি টা অন করে, ল্যাপটপ এ সিনেমা দেখতে ছিলাম। নানী নাই। কি মজা। কারন নানী থাকলে বলতো “কারেন্ট বিল ওঠতাছে। এসি বন্ধ করো। ল্যাপটপ বন্ধ করো। ঘুমাও”

আমি ঐদিন যে আরামে কাটিয়েছিলাম, যা বলার বাহিরে। একজন পুরুষ মনে হয় বাসর রাতে এত সুখ পায় না। একজন পুরুষ বাসর রাতে যে মানষিক সুখ পায়, তার থেকে হাজার গুন সুখে পেয়েছি। আমার এই ৩০ বছরে, ঐদিন ছিলো আমার জন্য সবচেয়ে তৃপ্তিময় রাত।

==> করোনার জন্য লক ডাউন শুরু হয়। লকডাউন এর কিছু দিন আগে নানার বাসায় মামা, খালা আর আম্মু আসে। বাসায় সুন্দর আবহাওয়া বিরাজ করছিলো। হঠাৎ করে নানীর সাথে খালার ঝগড়া শুরু হয়। পরে আম্মু ওদের ঝগড়া দেখে অভিমানে আব্বুর এখানে চলে আসে। আমিও এগিয়ে দিয়ে আসি। যেদিন আব্বুর কোর্য়াটারে আসলাম, এর পরের দিন থেকে লক ডাউন। সেই যে নানীর বাড়ি থেকে বিদায় নিছি, আর সেখানে স্থায়ী ভাবে থাকা হয় নি। আর আমার জীবন থেকে সকল সুখ উদাও হয়ে গেলো।

আজকে কেন যেন পুরানো দিনের সুখের কথা গুলো মনে পড়ছে। ২০১৯ সালের পর আমার জীবনে তেমন কোন সুখের ঘটনা আসে নি। এমন কোন ঘটনা বলতে পারবো না, যে এটা আমার জন্য সুখের ছিলো। অতিরিক্ত স্বস্থ্য, বেকারত্ব, পারিবারিক টেনসান ইত্যাদির জন্য শান্তি অনুভব করতে পারছি না। আগেও শরীলে ওজন থাকলেও মনে শান্তি ছিলো। সারাদিন দৌড় ঝাপ করলেও ক্লান্তি লাগতো না। এখন দুঃচিন্তা, মানষিক অস্থিরতার জন্য সারাদিন ক্লান্ত লাগে নাই। আবার কি ফিরে পাবো সুখের দিন গুলো??
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×