somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সহজ গরুর চাপের রেসিপি (গবেষণাধর্মী)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গবেষক হিসেবে যাঁরা প্রবাসে পাড়ি জমান তাঁদের রান্না-বান্নাতেও অভ্যাস বশতঃ কিঞ্চিৎ গবেষণা ঢুকে পড়ে। বিশেষ করে পরিবার-পরিজন ছেড়ে একা থাকতে হলেতো কথাই নেই। তেমনই এক গবেষণার ফল এই রেসিপিটি। এখানে আপনাদের দেখাব কিভাবে অতিসহজে মাত্র ঘন্টাখানেকের মধ্যে গরুর চাপ তৈরি করতে পারবেন।

উপকরণ:
১. ডিস্ক আকারে কাটা গরুর মাংস, ২৫০ গ্রাম। (ব্যাস ৬-১০ সে.মি., পুরুত্ব ১ সে.মি)
২. গরম মশলার গুড়া মিক্স (এক চা চামচ)
৩. পিঁয়াজ (আধাকাপ)
৪. আদা ও রসুন বাটা (আধা চা চামচ করে)
৫. জিরার গুড়া (এক চা চামচ)
৬. লবন
৭. সয়াবিন তেল (দুই টেবিল চামচ)

পদ্ধতি:
মোটামুটি ২৫০ গ্রাম পরিমান গরুর মাংস (চারটি ডিস্ক) একটি পাত্রে পানিতে চুবিয়ে ১ টি বড় চা চামচ পরিমান গরম মশলার গুড়া এবং একই পরিমান জিরার গুড়া ঢেলে দিতে হবে। আধা ঘন্টা সেদ্ধ করার পর এর সাথে মাঝারি সাইজের একটি পিঁয়াজ কুচি (আধা কাপ), আদা ও রসুন বাটা, লবন মিশিয়ে পানি না শুকিয়ে যাওয়া পর্যন্ত সিদ্ধ করতে হবে। পানির পরিমান এমন নেবেন যেন শুকিয়ে যেতে যেতে মাংস মোটামুটি সিদ্ধ হয়ে যায় (প্রায় ৪৫ মিনিট)। আর কিছুটা ভেজা ভেজা থাকতে নামিয়ে ফেলবেন, তা-নাহলে মাংস পুড়ে যেতে পারে।
এবার ফ্রাইং প্যানে তেল ঢেলে গরম করুন। পুরো জিনিসটি মশলা সমেত তেলের মধ্যে ঢেলে পাঁচমিনিট এপিঠ-ওপিঠ ভেজে নামিয়ে ফেলুন এবং গরম গরম রুটি সহকারে খেয়ে ফেলুন (যাঁরা পেশাদার রাঁধুনী তাঁরা গরম গরম পরিবেশন করেন, আর আমরা গরম গরম খেয়ে ফেলি! )। আশা করি স্বাদে ও গন্ধে মোস্তাকিমের চাপের চেয়ে কোনো অংশে কম মনে হবে না!




দ্রষ্টব্য:
১. আজকাল চা চামচ কয়েকরকম আকারের পাওয়া যায়। বড় চা চামচ নিতে হবে যেগুলো কিনতে পাওয়া যায়। শরবত জাতীয় জিনিসপত্রের সাথে যেগুলো ফ্রি দেয় সেগুলো আকারে ছোট। সেই ক্ষেত্রে মসলার পরিমান বাড়াতে হবে)।
২. মসলা মিক্স হিসেবে বাজারে বিভিন্ন ব্র্যান্ডের গুড়া পাওয়া যায়। এগুলোর মধ্যে এলাচি, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, জয়ত্রী, জায়ফল ইত্যাদি মিক্স অবস্থায় থাকে। এইরকম রেডিমেড মসলা ব্যাবহার করলে ঝামেলা কম হবে।
৩. যাঁরা ঝাল খেতে পছন্দ করেন, মসলার সাথে মরিচের গুঁড়া যুক্ত করে দেখতে পারেন।
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×