আজকাল একদমইই কাঁদো না, হয় না ধরা হাত। স্বপ্ন দেখছি কাঁদছ তুমি আজ, না দেখব না থাক।
গানের তপু ভালো। তাই স্বপ্নেও কাঁদাতে চায় না।
কিন্তু সে অত ভাল না। প্রথম হাত ধরতে তোমার কাঁদার জন্য ওয়েট করেনি । স্মার্টলি হাত বাড়িয়েছিল। তুমিও ফেরাও নি।এরপরের ছোঁয়াটুকুতে হয়ত বৃষ্টির ভুমিকা অনেক। কিন্তু কখনোই কাঁদাতে হয়নি।তাই বলে একটি গল্পে সব থাকবে আর কান্না থাকবে না, তা কি হয়।
তাই তো সে তোমাকে আজ ঘন ঘন কাঁদায়।সে খুব পায়ে ধরতেও শিখেছে আজাকাল। পা ধরার সময় আবার খেয়াল রাখে কেউ দেখছে না তো! কিন্তু তোমাকে কাঁদিয়ে তার কি লাভ সেটা ভেবেছ কি? ছোট্ট বাচ্চা যখন দুষ্টামির কারনে তার প্রিয় কারো কাছে ধমক খায় সে কেঁদে ফেলে। তারপর যখন বাচ্চাটি আদর পায় তার কান্না আরও বেড়ে যায়। তারপর হয় ভালবেসে জড়িয়ে ধরে না হয় নরম হাত দিয়ে আঘাত করে। ছোটবেলার গন্ডি থেকে সে বের হতে পারেনি। তাই তো সবসময় তোমাকে কাঁদায়। হয় জড়িয়ে ধরবে না হয় মারবে এই আশায়।
কখনোই ফেরাও নি। যা চেয়েছে সব দিয়েছো। যেটা মুখে মানা করেছ সেটা ভিতরে ভিতরে অন্তত হ্যা বলেছ। এত কিছুর পরও কাঁদানোটা নিশ্চয়ই তার বড় অপরাধ।তুমি তাই রাগ করতেই পারো। কিন্তু গভীর রাতে তোমার ঘুম ভাঙ্গালেও তো তুমি রাগ করতে পারো না। তোমাকে রাতে ঘুমাতে না দিলেও তো তুমই রাগ করতে পারো না। সে বার বার তোমার প্রেমে পড়লেও তো তুমই রাগ করতে পারো না।
তুমি পারোটা কি বলোতো?
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




