"'তুমি' কবিতা"
আমার জন্য তোমার যত শত অবহেলা
কাব্য হয়ে আমার মনে করে কেবল খেলা।
কষ্টগুলো ফোটায় মনে শত গানের কলি
সেই গানের সুরে রচি আমার গীতাঞ্জলী।
নইকো কবি নইকো গায়ক, পঙক্তিগুলো ভুল
তোমার চলে যাওয়ার পথে সেই ভুলগুলো সব ফুল।
কল্পনাতে হাসো তুমি কত মিথ্যে আশা
হয়ত আমি মিথ্যা মানুষ, নয়কো কাব্য ভাষা।
তাই গান কবিতার মাঝেই খুজি
তোমার প্রিয় মুখ
তোমায় মনে করাই বুঝি
আমার একমাত্র সুখ।
ইমতিয়াজ হোসেন
(11/08/2014)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



