আজ সকাল থেকেই আকাশ মেঘলা। মেঘ কন্যার পুন্জিভুত কষ্ট গুলো যেন কাল মেঘ হয়ে ছেয়ে আছে নীল আকাশটা জুড়ে। হয়্ত এক্ষুনি কেঁদে ফেলবে মেয়েটা আর টুপ্টাপ বৃষ্টি নামবে পৃথিবীতে। মেঘ কন্যার অশ্রুতে ভিজবে এই পৃথিবী আর ভিজবে সবাই।
আচ্ছা, মেঘ কন্যার এত দুঃখ কিসের্? কিসের এত কষ্ট যা ছেয়ে ফেলে পুর মেঘের রাজ্যটা? কিসের এত কান্না যা ভিজিয়ে দেয় সব কিছু? প্রশ্ন গুলোর উত্তর কি কেউ জানো? আমার খুব ইচ্ছে মেঘ কন্যাকে দেখার্। একবার যদি তার দেখা পাই জিজ্ঞেস করব তার কষ্টের কারণ্। তার কষ্টের সব রং নিয়ে রাঙাব আমার সাদা ক্যানভাসটা। ক্যানভাসটা হবে অন্য সবগুলোর চেয়ে আলাদা। পুরো ক্যানভাসটা জুড়ে থাকবে লক্ষ-কোটি অশ্রু বিন্দু আর বেদনার নীলাভ রং ছটা। আমার ক্যানভাসটা মেঘ কন্যার সব দুঃখ ছড়িয়ে দেবে সবার মনে। এতে তার দুঃখ হয়ত কিছুটা হলেও কমবে।
পূনশ্চ,
আচ্ছা কষ্টের কি কোনো রঙ হয়্? শুনেছি কষ্টের রঙ নীল্। জানিনা সত্যি কিনা। কষ্টের রঙ যদি নীল হয় তবে মেঘ কন্যার কষ্ট গুলো অমন কাল মেঘ হয়ে আকাশে ভাসে কেন?
নাকি একেক জনের কষ্টের রঙ একেক রকম্?
আচ্ছা, আমার কষ্ট গুলোর কি কোনো রঙ আছে? কেউ কি দেখেছ?
আমি দেখিনি।
নাকি আমার কষ্ট গুলো ও আমার মতই বর্ণহীন্?
কে জানে...
উৎসর্গ: আমার সবচেয়ে কাছের বন্ধুকে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



