somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইহা একটি সম্পূর্ণ অরাজনৈতিক গল্প

০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিন এক চাষি দেখল, তার আখ ক্ষেতে বসে চারজন লোক তার ইক্ষুগুলো সাবাড় করে চলেছে। সে একটু নিকটে গিয়ে দেখল এই চারজন হচ্ছে একজন জেলে, একজন ব্রাহ্মণ, একজন মসজিদের ইমাম, আর একজন শিক্ষক। সে ভাবল যে তার পক্ষে চারজনকে একসাথে কিচ্ছু করা সম্ভব নয়। তাই সে একটি বুদ্ধি বের করলো।
সে তাদের নিকটে গিয়ে প্রথমেই জেলেকে একটি ইক্ষু দিয়ে মারতে লাগলো আর বলল যে, উনি হচ্ছেন ব্রাহ্মণ মানুষ, আর উনি আমাদের ইমাম, আর উনি আমাদের ছেলে মেয়েদের পড়ান, উনারা আমার আখ যত খুশী খাবেন, কিন্তু তুই ব্যাটা জেলে কেন খাবি। এই কথা শুনে বাকি তিনজন তো খুশী।
জেলে মার খেয়ে পালিয়ে গেল। তখন সে ব্রাহ্মণ কে মারতে লাগলো। তখন সে বলল যে, উনি আমাদের ইমাম, আর উনি আমাদের ছেলে মেয়েদের পড়ান, উনারা আমার আখ যত খুশী খাবেন, কিন্তু তুমি হিন্দু হয়ে আমার আখ কেন খাবে। ব্রাহ্মণও কোনভাবে পালিয়ে বাঁচল।
তারপর সে শিক্ষককে মারতে লাগলো। সে বলল যে, উনি আমাদের ইমাম উনি যত খুশি খাবেন, কিন্তু তুমি শিক্ষক তুমি এইসব করতে পারনা। শিক্ষকও পালিয়ে বাঁচল।
তারপর সে ইমাম সাহেবকে ধরল। সে বলল আপনি মসজিদের ইমাম, নামাজ কালাম পড়াবেন, কিন্তু আমার আখ খাবেন কেন। এই বলে সে কয়েক ঘা বসিয়ে দিলো। ইমাম সাহেব পালিয়ে বাঁচলেন।
এদেশের জনগণের ক্ষোভ আজ প্রতিটা রাজনৈতিক দলের বিরুদ্ধে। সবার বিরুদ্ধে একসাথে কিছু করা সম্ভব নয়। কিন্তু সবগুলো দলকেই তার প্রাপ্য পেতে হবে। জামাত কে দিয়ে এটা শুরু, শেষ হয়তো অন্য কাউকে দিয়ে হবে। শেষরক্ষা যদি করতে চান তাহলে প্রত্যেক দলই তাদের দলের মধ্যে থাকা রাজাকারদের বর্জন করুন এবং তারা যাতে বিচারের আওতায় আসে সে ব্যাবস্থা করুন।
জনগণ সবাই কে তার প্রাপ্য দিবে, এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকুন।
১৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×