পদ্মা সেতুর নাম শহীদ আব্দুল কাদের মোল্লার নামে নামাকরণ করা হবে। কিন্তু এই নিয়ে বিতর্কের সৃষ্টি হতে পারে, এই নিয়ে পরিকল্পণা মন্ত্রী আহম্মক মোস্তফা কামালকে প্রশ্ন করলে, তিনি গলা ফুলিয়ে বলেন,
“বিতর্কের মধ্যেই
আমাদের চলতে হবে। সব
বিতর্কে কান দিলে দেশের
উন্নয়ন হবে না। কাদের মোল্লা মুক্তিযুদ্ধের পর দেশে সফলভাবে তার কার্যক্রম পরিচালনা করছে- তাতে কোনো সমস্যা নেই; আর তার নামে নামাকরণ করা হলে বিতর্ক হবে- এটা আমি মেনে নিতে পারি না।”
তিনি সাংবাদিকদের উদ্দ্যেশ্যে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন,
“কাদের মোল্লার নামে নামাকরণ করা হলে সমস্যা হবে কেন,”
উপরের লেখাটি ভবিষ্যতে এমন হবে এই ধারণা করে লেখা। বর্তমাণে কি হচ্ছে?
পদ্মা সেতু নির্মাণের জন্য ইসলামী ব্যাংকের কাছে এক হাজার কোটি টাকা চেয়েছেন প্রধাণমন্ত্রী। ইসলামী ব্যাংক টাকা দিতে সম্মত হয়েছে।
কিছুদিন আগে ইসলামী ব্যাংকের কাছ থেকে টাকা নেয়া নিয়ে বিতর্ক হয়। আবার নতুন করে বিতর্ক হবে কিনা এটা জানতে চাইলে তিনি বলেন,
“বিতর্কের মধ্যেই
আমাদের চলতে হবে। সব বিতর্কে কান দিলে দেশের উন্নয়ন হবে না। ইসলামী ব্যাংক দেশে সফলভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে- তাতে কোনো সমস্যা নেই; আর তাদের টাকা পদ্মা সেতুতে বিনিয়োগ হলে বিতর্ক
হবে- এটা আমি মেনে নিতে পারি না।”
তিনি সাংবাদিকদের উদ্দ্যেশ্যে পাল্ট প্রশ্ন ছুড়ে দেন,
“ইসলামী ব্যাংকের টাকা নিলে সমস্যা হবে কেন,”
তিনি আরও বলেন,
“আমরা আমাদের নিজস্ব
অর্থে পদ্মা সেতু নির্মাণের
সিদ্ধান্ত নিয়েছি। সে সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবেই ইসলামী ব্যাংকের টাকা পদ্মা সেতুতে বিনিয়োগ করা হবে।”
আমরা ইসলামী ব্যাংকের টাকা নেয়া নিয়ে বিতর্ক করতে পারি। কান দেয়া না দেয়া আপনাদের ব্যাপার। অবশ্য আপনাদের কান দিয়ে কোন শব্দ প্রবেশ করে কিনা সেই ব্যাপারে সন্দেহ আছে। আর চক্ষুলজ্জা তো অনেক দিন আগেই আপনারা বাদ দিয়ে দিয়েছেন। কিন্তু আপনারাই তো দেশপ্রেম আর মুক্তিযুদ্ধের চেতনা ফেরী করে বেড়ান। আপনাদের চরিত্র বুঝা দায়।
গত কয়েকদিনে প্রকাশিত কিছু সংবাদ,
'ইসলামী ব্যাংকের ‘দুর্নীতির’ তথ্য চেয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর'
'ইসলামী ব্যাংক‘চাতুর্যের’
আশ্রয় নিয়েছিল:
সংস্কৃতিমন্ত্রী'
'সঙ্কটে পড়ে সহায়তা চায়
ইসলামী ব্যাংক
ইসলামী ব্যাংকে কেন্দ্রীয়
ব্যাংকের নতুন
পর্যবেক্ষক'
(Bdnews24)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



