টিভির পর্দায় চোখ আটকে আছে। শ্লোগাণ উঠছে মঞ্চ থেকে, তারপর সেটা ছড়িয়ে পড়ছে শহর জুড়ে। হঠাৎ দেখা গেলো কয়েকজন একটি মেয়ের উপর ঝাপিয়ে পড়ছে। মেয়েটি প্রাণপণ চেষ্টা করছে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু ধর্মের ধারক এবং বাহকেরা বিপুল বিক্রমে মেয়েটিকে আঘাত করতে লাগলেন। মেয়েটির অপরাধ কি ছিলো? কোন অপরাধে তার উপর ঝাপিয়ে পড়লেন? একজন নারী সাংবাদিক, একজন কর্মজীবী মেয়ে , কোনটা তার অপরাধ? ধর্মের কোথায় আপনাদের এমন অধিকার দেয়া আছে?
না, আপনাদের এই মিথ্যে আস্ফালন বেশীক্ষণ থাকেনি। রাত পোহাবার আগেই সব শেষ হয়ে যায়। ধর্মকে ব্যবহার করে নিজের স্বার্থসিদ্ধি করার চেষ্টা যারা করে, তারা কখনোই ঠিকে থাকতে পারে না। যেমন হেফাজত পারেনি।
কতিপয় রাজনৈতিক প্রভুর জন্য নিরীহ মানুষ আর মাদ্রাসা ছাত্রদের উসকে দিয়েছিল ধর্মের নাম করে। ঐ দরিদ্র মানুষগুলো জানতো না এইসব ধর্মব্যবসায়ীরা ধর্মের সাথে রাজনীতিকে মেশায়। ধর্মের আবরণে এরা নিজেদের আখের গোছায়। সময় পাল্টালে এই লোকগুলো রাজনৈতিক প্রভু পাল্টায়। আস্তিক আর নাস্তিকের বিভাজণ ঘটায় মানুষের মাঝে।
ধর্ম মানে নারীকে ঘরে বন্দী করে রাখা নয়, ধর্ম মানে অন্যের বিশ্বাসে আঘাত করা নয়, ধর্ম মানে বিশৃঙ্খলা নয়। ধর্ম হচ্ছে এমন জিনিস যেটা সংকীর্ণকে উদার করে দেয় , ধর্ম মানে শান্তি , ধর্ম মানে অন্যের বিশ্বাসের প্রতি শ্রদ্ধা, ধর্ম মানে নারী পুরুষের সমান অধিকার, ধর্ম মানে আমরা ভাই ভাই।
তাই ধর্মের ধারক এবং বাহক হোক ধর্মপ্রাণেরা। ধর্ম ব্যবসায়ী এবং ধর্মান্ধদের হাত থেকে মুক্তি পাক ধর্ম।
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৪ দুপুর ১২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



