RAB যদি থলের বিড়ালকে জনসম্মুখে ছেড়ে দেয় তাহলে কি হবে?
১২ ই মে, ২০১৪ দুপুর ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় জড়িত RAB সদস্যরা মনে হচ্ছে পার পাবে না। মিডিয়া এবং জনগণের চাপেই হোক কিংবা ন্যয়বিচারের(!!) স্বার্থেই হোক তাদেরকে আইনের মুখোমুখি হতেই হবে। এ ক্ষেত্রে তাদের বাঁচাতে গেলে সরকারের বাঁচার সম্ভাবণা শূন্য । এখন এই RAB সদস্যরা যদি অতীতে যে সকল রাজনৈতিক ক্রসফায়ার করেছেন , সেগুলোর তথ্য ফাঁস করে দেন তাহলে অনেক রাজনীতিবিদও হয়তো ফেঁসে যাবেন।
RAB তৈরী হওয়ার পর থেকেই যারা সরকারে ছিলো , তারা চেষ্টা করেছে RAB কে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের জন্য। ক্রসফায়ারের নামে বিরোধীপক্ষের অনেককেই খুন করা হয়েছে। রাজনৈতিক নেতারা নিজের আখের গোছানোর জন্য ব্যবহার করেছে RAB কে।
RAB এর উচিত এই সব তথ্য ফাঁস করে দেয়া। কে কবে নির্দেশ দিয়েছেন সেগুলো প্রকাশ করে দেয়া।
RAB যখন তৈরী হয়েছিল, তখন সবাই RAB এর কার্যক্রমে স্বস্থির নিঃশ্বাস ফেলেছিল। সন্ত্রাসীদের যখন ক্রসফায়ার করার খবর পড়ে তখন মানুষ উল্লাস প্রকাশ করতো। কিন্তু RAB এখন আতংকের কারণ হয়ে দাড়িয়েছে।
তাই RAB এর কাছে প্রত্যাশা তারা কোন রাজনৈতিক নেতার ইচ্ছাপূরণের মাধ্যম না হয়ে, আবার তার আগের অবস্থায় ফিরে যাবে। মানুষকে আস্থা ফিরিয়ে দেবে। সন্ত্রাস নির্মূল করে জনজীবনে আবার শান্তি ফিরিয়ে আনবে এই প্রত্যাশা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....
দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...
তোমার গল্পে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬

গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট...
...বাকিটুকু পড়ুন
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?...
...বাকিটুকু পড়ুন