somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গঃ কোরবানির খরচ ২০ হাজার কোটি টাকা দিয়ে জনগণের কল্যাণে কী কী করা যেত?

০১ লা নভেম্বর, ২০১২ বিকাল ৫:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিডিনিউজ২৪ ব্লগে "কোরবানির খরচ ২০ হাজার কোটি টাকা দিয়ে জনগণের কল্যাণে কী কী করা যেত?" শিরোনামের একটি ঈদ উৎসব বিরোধী পোস্ট ব্যাপক সাড়া ফেলেছে। এর প্রতিক্রিয়া হিসেবে এসেছে "প্রতিক্রিয়া: কোরবানির খরচ ২০ হাজার কোটি টাকা দিয়ে জনগণের কল্যাণে কী কী করা যেত?" শিরোনামের আরেকটি পোস্ট।

উৎসব-পার্বন-হাসি-আনন্দ ধর্মের মতো মানব জীবনেরই অবিচ্ছেদ্য অংশ। কোরবানীর মাংস আশেপাশের আত্মীয়-স্বজন-গরীবদের মধ্যে বন্টনে সবাই আনন্দিতভাবেই অংশগ্রহন করে থাকে। কমপক্ষে তাদেরকে কেউ জোর করে কোরবানী দিতে বাধ্য করছে না এটা বলাই বাহুল্য। এমন একটি সামাজিক উৎসবকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা তাদের মনেই আসবে যারা অপরের হাসি-আনন্দ শরীরে চুলকানি অনুভব করে।

যাক সে কথা। আমি কয়েকটা সেক্টর নিয়ে আলোচনা করছি যেখান থেকে বছরে শুধু ২০ হাজার কোটি টাকা কেন আরও লক্ষ হাজার কোটি টাকা বেশী সাশ্রয় করা সম্ভব। সেই সাথে তা জনগনের জন্যে কল্যানকরও হবে বটে।

১) বাংলাদেশে প্রতিদিন ১০ কোটি টাকারও বেশী ব্যয় হয় ধুমপানের পিছনে। সে অর্থে বছরে সাড়ে তিন হাজার কোটি টাকা। আর ধুমপান জনিত বিভিন্ন রোগের চিকিৎসার পিছনে বছরে খরচ প্রায় ১১ হাজার কোটি টাকা। বছরে আনুমানিক প্রায় ১৪ হাজার কোটি টাকা। সাথে অমূল্য জীবনী শক্তির অপচয়ের কথা না হয় বাদই দিলাম। সূত্র ১ সূত্র ২


২) ২০১১ সালের জনকন্ঠের এক রিপোর্টে দেখা যায় একদিনের হরতালেই নাকি দেশের ক্ষয়ক্ষতি হয় ১০ হাজার কোটি টাকা। বর্তমান সরকারী দলের সমর্থনে এটা একটু অতিরঞ্জিত করে লেখা হলেও অন্যান্য পত্রিকার রিপোর্ট অনুসারে দেখা যায় ১ দিনের হরতালের ক্ষতির পরিমান অবস্থাভেদে ১ থেকে ২ হাজার কোটি টাকা হতে পারে। তাহলে বলা যায় একদিন সব ব্যবসা-বানিজ্য-চলাচল বন্ধ থাকলেই এ ক্ষতি হয়। তাহলে সপ্তাহের ২ দিনের বন্ধ বাতিল করে দিলে বছরে প্রায় ১ লক্ষ কোটি টাকা সঞ্চয় করা সম্ভব। অলস মস্তিষ্ক নাকি শয়তানের কারখানা। আর বাঙ্গালী বন্ধ দিলেই যেভাবে অকাম-কুকাম করে আর আলতু-ফালতু টপিক বানাইয়া জনগনরে উস্কানীমূলক লেখা ব্লগে পোস্ট করে তাতে বন্ধ বাদ দিলে এই সব কমে যাবে। সাথে নিয়মিত পরিশ্রম করায় বাঙ্গালীর ডায়াবেটিস ও হৃদরোগের হার ব্যাপক ভাবে কমে যাবে। সবাই সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকবে।

৩) সারা বছরের ঘোষিত বাজেটের প্রায় ৩০% এর সমপরিমান ঘুষ বানিজ্য হয় নাকি এই দেশে। সাথে সারা দেশের চাঁদাবাজি যোগ করলে সেটাও বছরে লক্ষকোটি টাকা ছাড়িয়ে যাবে।

৪) ৫ বছর পর পর যে এমপি ইলেকশন, জেলা-উপজেলা-শহর উপশহরে এমপি/ মেয়র/ কাউন্সিলর/উপজেলা চেয়ারম্যান ইত্যাদির জন্যে নির্বাচন হয় সেখানে সেখানেও সব মিলিয়ে খরচ লক্ষকোটি পেরিয়ে যাওয়ার কথা।

খুঁজলে এরকম আরও অনেক বিষয় পাওয়া যাবে যেখান থেকে লক্ষ কোটি টাকা লাভ বের করে আনা সম্ভব। যা দিয়ে সারা বাংলাদেশকে সোনার বাংলাদেশে পরিনত করা সম্ভব।

তবুও কেন যে দুষ্ট লোকের নজর এই সব ধর্মীয় ও সামাজিক আনন্দ উৎসবের দিকে যায় সেটা হয়তো যারা বুঝার তারা ঠিকই বুঝে নিবেন।

আলোচ্য দুটি পোস্টঃ
১. কোরবানির খরচ ২০ হাজার কোটি টাকা দিয়ে জনগণের কল্যাণে কী কী করা যেত?
২. প্রতিক্রিয়া: কোরবানির খরচ ২০ হাজার কোটি টাকা দিয়ে জনগণের কল্যাণে কী কী করা যেত?

সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১২ বিকাল ৫:২৮
১৪টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×