রাতের জন্য একটা হলুদ চাদর কিনেছি ঠিকঠাক
শীতের রাত;
ঘুমায় তোমাদের শহর- গভীর ঘু্ম,
দুঃখগুলো কোথায় যেন পালিয়ে গেছে হঠাৎ,
অচেনা এক বাতাস দেখি-
নিশ্চুপে বয়ে এসে,
আমার হলুদ চাদরটা গেলো ছুঁয়ে
আর,
পাতাগুলো ঝরে গেলো,
দীর্ঘশ্বাসের মতো।
একটি পাতা বুকে তুলে নিয়ে
আমি হেঁটেছি, হেঁটেছি তোমাদের শহর,
শীতের রাত;
ঘুমায় ওরা-শান্তির ঘুম,
কেন যেন
রাতের আকাশ তবু জেগে ছিলো,
কেউ জানেনা
শীতের রাত্রিটা শেষে ঝিরি ঝিরি বৃষ্টি নেমেছিলো।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



