অষ্টপ্রহর জাগি
মৃত্যুর তাড়নায়, জানালার ভারী পর্দার ওঠানামা
প্রচ্ছন্নভাবে মোহাবিষ্ট করে,
বারান্দাটায় এক অশরীরী,
আমি জেগে আছি
তোমার ভেতর-
বহুকাল,
তোমার নিশ্বাস, দীর্ঘ উপহাসের দ্যোতক-
আমার অন্ধকারে,
তুমি
প্রতিনিয়ত,
ধক করে জ্বলে ওঠো
এক টুকরো উজ্জ্বল আগুন হয়ে,
গোলাপি আগুন; কামনা,
বুঝি পবিত্র
এখন নিঃশব্দকাল,
ছুরি হাতে নিজের
প্রতিবিম্ব,
খুঁটিয়ে খুঁটিয়ে দেখি আয়নার ভেত্র,
যদিও
আমার চোখ দুটো নষ্ট হয়ে গেছে-
দেখি,
সুবিন্যস্ত,
শুধু কয়েকটা ফ্যাকাশে হাড়,
শাদা পাখির পালক,
রুপার পালঙ্ক,
আর দেখি-
তোমাকে,
জড়িয়ে আছো আলগোছে,
জানি ওটা
বিভ্রম,
থেমে
থেমে,
হই ক্লান্ত,
জানালার ভারী পর্দার ওঠা নামা,
আর
মৃত্যু চিন্তা
প্রতিনিয়ত।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



