somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লিপু - মোটরগাড়ী জাদুকর ।

০৫ ই ডিসেম্বর, ২০০৬ দুপুর ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আধুনিক মডেলের গাড়ি বানিয়ে হৈচৈ ফেলে দিয়েছে বাংলাদেশের মেধাবী তরুণ লিপু। পুরো নাম নিজাম উদ্দীন আউলিয়া। বাংলাদেশে তাকে নিয়ে যত না আগ্রহ তার চেয়ে বেশি আগ্রহ সৃষ্টি হয়েছে বিদেশে। ডিসকভারিসহ বিশ্বের নামীদামি অনেক টিভি চ্যানেল ইতিমধ্যে তাকে ঘিরে বিশেষ অনুষ্ঠান নির্মাণ ও প্রচার শুরু করেছে। মাত্র কিছুদিন আগে ডিসকভারি চ্যানেলের একটি দল এসেছিল লিপুর বাসায়। তারা লিপুকে সাথে নিয়ে গিয়েছিল লিপুর গ্রামের বাড়িতে। লিপু ছোটবেলায় কোথায় বড় হয়েছে, কোন স্কুলে, কলেজে পড়াশোনা করেছে এসব প্রতিষ্ঠান ও জায়গায় সু্যটিং করেছে লিপুকে নিয়ে। জিগাতলায় পৈত্রিক বাড়িতে রয়েছে লিপুর গাড়ি নির্মাণের কারখানা। ডিসকভারির লোকজন সেই বাড়িতে ছিল পাক্কা 15 দিন। সকাল-সন্ধ্যা-রাত প্রায় 24 ঘণ্টা লিপুর গাড়ি বানানোর বিভিন্ন ধাপ ধারন করেছে মুভি ক্যামেরায়। প্রাথমিকভাবে ডিসকভারিতে 2 এপিসোডে লিপুকে তুলে ধরার সিদ্ধানত্দ নিয়েছিল ডিসকভারি। কিন্তু ঢাকায় এসে লিপুকে পুরোপুরি জানার পর এপিসোডের সংখ্যা বাড়িয়েছে। আগস্ট মাসে লিপুর ওপর তোলা ঘটনা প্রবাহ ডিসকভারি চ্যানেলে প্রচার হতে থাকবে। লিপুকে ঘিরে ডিসকভারিতে মোট 12টি এপিসোড প্রচার হবে।

আগেই বলেছি ওর পুরো নাম নিজাম উদ্দিন আউলিয়া লিপু। বাবা কাজী গোলাম আউলিয়া রিয়াদে আমেরিকান দূতাবাসের একজন কর্মকর্তা। ঢাকায় রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে নবম শ্রেণী পাসের পর লিপু বাবা-মায়ের সাথে সৌদি আরবে চলে যায়। রিয়াদ থেকে এসএসসি পাস করে। ভর্তি হয় রিয়াদস্থ পাকিসত্দান কলেজে। ছোটবেলা থেকে গাড়ির প্রতি ঝোঁক ছিল লিপুর। নতুন গাড়ি দেখলেই চড়তে ইচ্ছে করত। ছেলের আগ্রহ দেখে বাবা সৌদি আরবেই লিপুকে ড্রাইভিং শেখার সুযোগ করে দিলেন। সৌদি আরবে গাড়ি চালানোর লাইসেন্স পেল লিপু। এক সময় আবার বাংলাদেশে ফিরে এল সে। পড়াশোনার চেয়ে গাড়িই তাকে আকৃষ্ট করতে থাকল বেশি। একদিন জিগাতলার বাসায় গাড়ির কলকব্জা নিয়ে খুটখাট শুরম্ন করল। ব্যস ঐ যে শুরম্ন আজও চলছে!

কোনো মেশিনে নয় হাতে অত্যাধুনিক গাড়ি বানিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সে। 82 মডেলের হোন্ডা সিভিক গাড়িকে ফেরারি কোইজিন টেসটারোসাতে রূপানত্দর করে লিপু প্রথম চমক দেখায়। এরপর ভক্সওয়াগন বিটলের ইঞ্জিন ও চেসিস দিয়ে তৈরি করে বিশ্বখ্যাত ইতালিয়ান গাড়ি ল্যামবার্গিনি। কিন্তু লিমুজিন বানানোর স্বপ্ন যেন মুছে ফেলতে পারছিল না সে। এক পর্যায়ে মাত্র 4 মাসের ব্যবধানে সফলভাবে তৈরি করে ফেলেন লিমুজিন। 2800 সিসির এই গাড়িটি তৈরি করতে তাকে সহায়তা করেছে ছোট ভাই দীপুসহ 4/5 জন তরম্নণ।

লিমুজিনতো বানানো হলো এবার ঝোঁক পড়ল বিশ্বখ্যাত মডেল ফেরারির প্রতি। 2002 সালের শেষের দিকে লিপু ফেরারি নির্মাণ শুরম্ন করে। এ সময় বিবিসি তাকে নিয়ে একটি বিশেষ রিপোর্ট প্রচার করে। এই রিপোর্টের সূত্র ধরে ফেরারি ওনার্স ক্লাব তাকে স্থান দেয় তাদের ওয়েবসাইটে। লিপুর বানানো স্বাধীনতা এফ-71 নামে একটি গাড়িকে এই সাইটে 'দ্য বাংলাদেশ ফেরারি' উপাধি দেয়া হয়।

অটোমোবাইল ডিজাইনার হিসেবে আনত্দর্জাতিক স্বীকৃতি পেয়েছেন লিপু। বাংলাদেশে গাড়ি বানিয়ে বিদেশে তা রফতানি করতে চান। জানি না তার এ স্বপ্ন সফল হবে কিনা। তবে একটি কথা না বললেই নয় লিপুর কৃতিত্ব নিয়ে পৃথিবীর অন্যান্য দেশে যত না আলোচনা হয়েছে তার ছিটেফোঁটাও হয়নি নিজের দেশে। আমরা মনে করি লিপুর ব্যাপারে রাষ্ট্রীয় পর্যায়েও আলোচনা হওয়া জরম্নরি। তা না হলে হয়তো একদিন দেখা যাবে লিপু চলে গেছে অন্য দেশে। তখন হয়তো বলতে হবে লিপু আমাদের ছিল। এখন আমাদের নয়।

[link|http://automekanik.com/ep1.avi|ce
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৬ বিকাল ৪:৫৭
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

×