somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুষ্টিয়া সীমান্তে পদ্মাচরের জমির দখল নিয়ে বিডিআর-বিএসএফ মুখোমুখি

২৮ শে ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ৮:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উপজেলার ঠোটারপাড়া সীমান্তে পদ্মা নদীতে জেগে উঠা বিশাল একটি চর দখল নিয়ে বিডিআর-বিএসএফ মুখোমুখি অবস্থান নিয়েছে। বিডিআর সূত্র জানায়, 1996 সালে পদ্মা নদীর ভয়াবহ ভাঙ্গনে উপজেলার ভারত সীমান্ত ঘেঁষা ঠোটারপাড়া, ভাঙ্গেরপাড়া, চাইডোবাসহ বেশ কয়েকটি গ্রাম বিলীন হয়। চলতি বছর ওই স্থানে প্রায় 25 হাজার একর আয়তনের একটি চর জেগে উঠে। গতকাল সোমবার সকালে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নাসিরাপাড়া বিএসএফ ক্যাম্প কমান্ডার, ইন্সপেক্টর আর জি শর্মার নেতৃত্বে বিপুলসংখ্যক বিএসএফ ও ভারতীয় নাগরিক ঐ চর দখল করে । এ সময় বিএসএফের সহায়তায় ভারতীয়রা সেখানে চাষাবাদ শুরু করে। খবর পেয়ে উপজেলার মহিষকুন্ডি কোম্পানী কমান্ডার নূরম্নল আমীনের নেতৃত্বে বিডিআর জোয়ানরা সেখানে গেলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। বিএসএফের বাধার মুখে বিডিআর সদস্যরা পিছু হটে চলে আসে। পরে কুষ্টিয়ার মিরপুরস্থ 9 রাইফেলস ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর তারেক মাসুদ ভাওয়ালীর নেতৃত্বে বিপুলসংখ্যক বিডিআর ঘটনাস্থলে গিয়ে বিএসএফ ও ভারতীয়দের হটিয়ে চরের দখল নেয়। এ নিয়ে উভয় পাড়ের মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
বিডিআরের পাশাপাশি এপাড়ের মানুষ যেকোন মূল্যে চরের দখল ধরে রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে। এ ব্যাপারে মেজর তারেক মাসুদ ভাওয়ালী জানান, পরিস্থিতি বিডিআরের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনার কড়া প্রতিবাদ ও পতাকা বৈঠকের আমন্ত্রণ জানিয়ে বিএসএফকে পত্র দেয়া হয়েছে। তবে বিএসএফ সীমান্তে বাড়তি শক্তি বৃদ্ধি করেছে।
ঃঃ দৈনিক ইত্তেফাক ঃ 28.02.2006 ঃঃ
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

×