পঞ্চগড় 22 রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী ফিরোজ রহমান বিডিআর-বিএসএফের গুলি বিনিময়ের কথা স্বীকার করেছেন। তিনি বলেন, বিএসএফ পাথর উত্তোলনকারী শ্রমিকদের লক্ষ্য করে গুলি চালালে বিডিআর আত্মরক্ষার্থে 2 শতাধিক রাউন্ড গুলি চালায়। এ ঘটনায় বিডিআরের তেঁতুলিয়া কোম্পানী কর্তৃপক্ষ ভারতের হাতিরাম বিএসএফ কোম্পানীর কাছে ঘটনার কড়া প্রতিবাদসহ পতাকা বৈঠকে বসার আহবান জানিয়ে পত্র প্রেরণ করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএসএফ কতর্ৃপক্ষ বৈঠকের ব্যাপারে কোন সাড়া দেয়নি।
এদিকে, পঞ্চগড়সহ দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় বিএসএফের উস্কানিমূলক তৎপরতার মুখে পঞ্চগড় সীমান্তে বিডিআরের পক্ষ থেকে জারি করা রেড এলার্ট এ রিপোর্ট পর্যন্ত অব্যাহত রয়েছে। গত বুধবার ভারতের 103 বিএসএফের নারায়ণ জোত ক্যাম্পের 8/10 জন সশস্ত্র বিএসএফ সদস্য জেলার তেঁতুলিয়া উপজেলার মেইন পিলার 734-এর 2 সাব-পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করে। তারা গ্রামবাসীকে ভয়-ভীতি দেখিয়ে ফিরে যায়।
ঃঃ দৈনিক ইত্তেফাক ঃ 14.04.2006 ঃঃ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


