পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত
০৬ ই মে, ২০০৬ ভোর ৬:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার গোয়ালগছ সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত এবং অপর এক বাংলাদেশী গুলিবিদ্ধ হয়েছে। এরা হল বাংলাবান্ধা ইউনিয়নের নারায়ণজোত গুয়াবাড়ি গ্রামের মৃত সমিরউদ্দিনের পুত্র কমিরুল ইসলাম ও একই ইউনিয়নের পেদিভিটা গ্রামের মৃত হাফিজউদ্দিনের পুত্র ইসমাইল হক। গতকাল শুক্রবার গোয়ালগছ সীমান্তে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় গোয়ালগছ বিওপির বিডিআর কড়া প্রতিবাদসহ পতাকা বৈঠকের আহবান জানিয়েছে।
বিডিআর ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের গোয়ালগছ সীমান্তের 735 নং মেইন পিলার সংলগ্ন মহানন্দা নদীতে মাছ ধরতে গেলে ভারতের নারায়ণজোত বিএসএফ ফাঁড়ির সশস্ত্র সদস্যরা তাদের ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলে কমিরুল নিহত হয়। পরে বিএসএফ তার লাশ টেনে-হিঁচড়ে কাঁটাতারের ভেতরে নিয়ে যায়। এ সময় তার সাথে থাকা ইসমাইল হক গুলিবিদ্ধ হয়ে পালিয়ে আসে। ইসমাইল বর্তমানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতর্া মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে পঞ্চগড় 22 রাইফেল ব্যাটালিয়ন কতর্ৃপক্ষ নিহত ব্যক্তির বাড়ি বাংলাদেশে নয় বলে জানিয়েছেন।
ঃঃ দৈনিক ইত্তেফাক ঃ 06.05.2006 ঃঃ
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২

অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো...
...বাকিটুকু পড়ুন
সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩
মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান...
...বাকিটুকু পড়ুন
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন