somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে লোক আটকের ঘটনায় বিডিআর -বিএসএফ মুখোমুখি

১১ ই মে, ২০০৬ রাত ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অপহৃত 2 বাংলাদেশী কৃষককে 3 দিনেও ফেরত দেয়নি বিএসএফ। অপরদিকে বিডিআর 1শ' গ্রাম হেরোইনসহ ভারতীয় এক চোরাকারবারীকে আটক করার ঘটনাকে কেন্দ্র করে বিডিআর-বিএসএফ মুখোমুখি অবস্থান নিয়েছে। এনিয়ে সীমান্তে উত্তেজনা ও আতংকাবস্থা বিরাজ করছে। জানা গেছে, সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কাছে ভুট্টার ক্ষেত পাহারা দেয়ার সময় ভারতের মালদহ জেলার সুকদেবপুর বিএসএফ ক্যাম্পের জওয়ানরা চৌকা সীমান্তের 178নং মেইন পিলারের নিকট দিয়ে বাংলাদেশের প্রায় 1শ গজ অভ্যন্তরে অনুপ্রবেশ করে বিনোদপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল লতিফ (32) এবং সাইফুদ্দিনের ছেলে মোজাম্মেল হককে (35) অপহরণ করে নিয়ে যায়। বিডিআর বিএসএফের কাছে এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে অপহৃতদের ফেরত দেয়াসহ পতাকা বৈঠকের প্রসত্দাব দিয়ে চিঠি পাঠালে সোমবার সন্ধ্যায় কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিএসএফ বিডিআরকে জানায়, আটককৃত বাংলাদেশীদের গোলাপগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। সুতরাং তাদের ফেরত দেয়া সম্ভব নয়।
অপরদিকে বিডিআর মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তের 178/2 সাব পিলারের 50 গজ অভ্যন্তরে ভারতীয় চোরাকারবারী মালদহের আনন্দ সিংহের ছেলে বিভীষণ সিংহকে (35) 1শ' গ্রাম হেরোইনসহ আটক করে শিবগঞ্জ থানায় সোপর্দ করে। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে ভারী অস্ত্র নিয়ে বিএসএফ ভারতের সুকদেবপুর ও অনন্তপুর সীমান্তে অতিরিক্ত সৈন্য মোতায়েন করে টহল জোরদার করে। বিডিআরও পাল্টা সীমান্তে অতিরিক্ত সৈন্য মোতায়েন করে। বুধবার সন্ধ্যায় কিরণগঞ্জ সীমান্তের নিকট জমিনপুর মাদ্রাসায় কোম্পানী কমান্ডার পর্যায়ে বিডিআর-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয়পক্ষ তাদের নাগরিকদের ফেরত চাইলে কোন সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়।

ঃঃ দৈনিক ইত্তেফাক ঃ 12.05.2006 ঃঃ
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×