নওগাঁর সাপাহার সীমান্তে ভূমি জরিপের মাধ্যমে 1 হাজার 200 বিঘা জমি গত 16 ফেব্রচ্ছারি বাংলাদেশকে বুঝিয়ে দেওয়ার পর আবার তা দখল করে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ।
জানা গেছে, সাপাহার উপজেলার পাতারী ইউনিয়নের মহাদেবপুর মৌজার বিতর্কিত 1 হাজার 200 বিঘা জমি বাংলাদেশ ও ভারতের ভূমি জরিপ বিভাগের ডিজি পর্যায়ের জরিপ কাজ শুর" হয় গত 5 জানুয়ারি। 1 মাস 10 দিন জরিপ কাজ শেষে ওই 1 হাজার 200 বিঘা জমি বাংলাদেশের বলে জরিপ বোর্ড সিদ্ধান্ত নেয়। এই জমির মধ্যে পূর্ণভরা নদীর কিছু অংশও রয়েছে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ওই জমিসহ নদীর অংশ বাংলাদেশ দীর্ঘ 49 বছর পর দখলে নেয়। এর পূর্বে ভারতের বামনগোলা থানার সাপমাবি, ময়লাফেলা, বাইদাপাড়া, নোয়াপাড়া গ্রামের এসব জমি আনুষ্ঠানিকভাবে নওগাঁ 28 রাইফেলস ব্যাটালিয়নের কমান্ডার লে. জাহিদ হাসানের কাছে কাগজপত্রসহ বুঝিয়ে দেন ভারতের লক্ষ্মী নারায়ণপুর ক্যাম্পে বিএসএফ কমান্ডার সুরেশ চন্দ্র যাদব। এ সময় বিডিআর ওই জমিতে 48টি সাব পিলার স্থাপন করে বাংলাদেশ সরকারের খাস সম্পত্তি ঘোষণা করে এ ঘোষণার কিছুদিন পরেই বিএসএফ উদ্ধারকৃত জমিতে ছোট বড়ো 5টি অস্থায়ী ক্যাম্প ও বাংকার স্থাপন করে ঐ জমিতে বাংলাদেশী কৃষকদের চলাচলে নিষেধজ্ঞা জারি করে। স্থানীয় ইউপি মেম্বার খারিজ উদ্দীন জানান, ওই জমিতে কার্যত বাংলাদেশের কোনোই নিয়ন্ত্রণ নেই। বিএসএস পুনরায় তা দখল করে নজরদারি বৃদ্ধি করেছে।
ঃঃ ভোরের কাগজ ঃ 13.05.2006 ঃঃ
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



