somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশে বাইপাস সার্জারির সাফল্য

১৬ ই মে, ২০০৬ সন্ধ্যা ৭:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ দেশের চিকিৎসকদের ব্যবহার ভাল নয় ও অনেকে চিকিৎসার নামে বাণিজ্য করার অভিযোগ প্রায় রোগীর এবং তাদের অভিভাবকদের মুখে মুখে। এসব কারণে অনেক স্বচ্ছল ব্যক্তি দেশে চিকিৎসা করাতে উৎসাহিত হন না। তারা প্রতি বছরে চিকিৎসার নামে কোটি কোটি বৈদেশিক মুদ্রা ব্যয় করে বিদেশে যাচ্ছেন। কিন্তু তারা জানে না এদেশে অনেক ভাল চিকিৎসক ও সার্জন রয়েছেন। তারা বিশ্বের যে কোন উন্নয়নশীল দেশের চিকিৎসকদের সমান কিংবা কোন কোন ৰেত্রে বেশী অভিজ্ঞতার পরিচয় দিয়ে যাচ্ছেন। এমন প্রমাণও রয়েছে। বিদেশে গিয়ে চিকিৎসা সম্ভব নয়, চিকিৎসকরা বলে দিয়েছেন- রোগীর চিকিৎসা কিংবা অপারেশন করে কোন লাভ হবে না- এ ধরনের কথা বলে দেশে ফেরত পাঠিয়ে দেয়। এই ধরনের অনেক রোগী এদেশের চিকিৎসকদের চিকিৎসায় তারা এখন সুস্থ হয়ে বেঁচে আছেন। এ সকল চিকিৎসকের মূল্যায়ন হয় না। মূল্যায়ন হয় দলীয় চিকিৎসক, কমিশন গ্রহণকারী ও বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িতদের। তাদের দাপটে ভাল ও মেধাবী চিকিৎসকরা কোনঠাসা হয়ে আছেন এমন অভিযোগ অহরহ পাওয়া যায়।
এদেশে বিশিষ্ট সার্জনদের মধ্যে অন্যতম তরম্নণ কার্ডিয়াক সার্জন ডাঃ লুৎফুর রহমান। গত রবিবার তার এক হাজার সফল বাইপাস সার্জারী তালিকা পূরণ হল। তিনি সর্বশেষ ঐদিন বিশিষ্ট ব্যবসায়ী মোশাররফ হোসেনের বাইপাস সার্জারী করে এক হাজারে পূরণ করলেন। হৃদরোগীদের জন্য ধানমন্ডি গ্রীনরোডে বেসরকারিভাবে অত্যাধুনিক ব্যবস্থাপনায় গড়ে ওঠা ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালে গত 20 মাসে ডাঃ লুৎফুর রহমান এক হাজার সফল বাইপাস সার্জারী করেছেন। তিনি জানান, তিনি শতভাগ সফল বাইপাস সার্জারী করেছেন। এর আগেও তিনি সহস্রাধিক বাইপাস সার্জারী করেছেন বলে জানিয়েছেন।
বাংলাদেশে তিনিই প্রথম বিটিং হার্ট বাইপাস সার্জারী করে আসছেন। এই সার্জারী তিনি পায়ের থেকে ধমনী বা আর্টারী না নিয়ে বুকের দুই পাশ থেকে আর্টারী নিয়ে বাইপাস সার্জারী করে থাকেন। এই পদ্ধতিতে হৃদরোগীদের বাইপাস সার্জারীতে কোন ঝুঁকি নেই। রোগীর রক্তের তেমন প্রয়োজন হয় না এবং দ্রম্নত সুস্থ হয়ে ওঠে ও দীর্ঘ জীবন স্বাভাবিকভাবে অতিবাহিত করে থাকে। পায়ের থেকে আর্টারী নিয়ে বাইপাস সার্জারীতে ঝুঁকি বেশী এবং যে কোন ধরনের জটিলতা দেখা দেয়ার আশংকা থাকে। উন্নয়নশীল অনেক দেশে বিটিং হার্ট বাইপাস সার্জারী গড়ে ওঠেনি। বাংলাদেশে তরম্নণ কার্ডিয়াক সার্জন ডাঃ লুৎফুর রহমান সফল বিটিং হার্ট বাইপাস সার্জারী করায় এদেশের সুনাম বিদেশে বৃদ্ধি পাচ্ছে। বিদেশ থেকে অনেক রোগী তার নিকট প্রেরণ করা হয়ে থাকে। ইতিমধ্যে বিদেশ থেকে ফেরত আসা একজন সংসদ সদস্যের তিনি সফল বাইপাস সার্জারী করেছেন। চিকিৎসাধীন কয়েকজন রোগী জানান, এদেশে এত ভাল কার্ডিয়াক সার্জন রয়েছে, এটা তাদের জানা ছিল না। তাদের মধ্যে একজন রোগী বিদেশে গিয়ে চিকিৎসার ব্যয়ভার বহন করার পর তিনি আর্থিক সংকটে পড়েছেন। বিদেশের চেয়ে আরো উন্নত চিকিৎসা কম খরচে দেশেই করে তিনি এখন সুস্থ বলে জানিয়েছেন। এছাড়া জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে কার্ডিয়াক সার্জন ডাঃ নাসির উদ্দিন হৃদরোগীদের সফল সার্জারী করে আসছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় গ্যাসট্রোএন্ট্রালজী বিভাগের অধ্যাপক মাহমুদ হাসান, নাক-কান-গলা বিভাগের অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক এবিএম আবদুলস্নাহ, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল গ্যাসট্রোএন্ট্রালজী বিভাগের অধ্যাপক মিয়া মাশহুদ ও বার্ন ইউনিটের ডাঃ শ্যামনত্দ লাল সেনসহ অনেক স্বনামধন্য চিকিৎসক রয়েছেন। জাতীয় রাজস্ব বোর্ড থেকে নিয়মিত ইনকাম ট্যাক্স প্রদানকারী হিসেবে অধ্যাপক প্রাণ গোপাল দত্ত সনদপ্রাপ্ত।

ঃঃ দৈনিক ইত্তেফাক ঃ 17.05.2006 ঃঃ
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×