somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলি নিহত 4 গরু ব্যবসায়ী, আহত 20

২৪ শে মে, ২০০৬ সন্ধ্যা ৬:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের বিপরীতে মঙ্গলবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে অন্তত 4 জন বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত এবং 20 জন মারাত্মক আহত হয়েছে। নিতদের লাশ গতকাল বুধবার দুপুর পর্যন্ত ভারতের শিবতলা এবং খোজাডাঙ্গা গ্রামের বিল ও খালে পড়েছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত আরো অন্তত 15 বাংলাদেশী নিখোঁজ রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে। বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ভারতের খোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পে পতাকা বৈঠকের প্রসত্দাব দিয়ে চিঠি দিয়েছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
বিএসএফের গুলিতে আহত সাতক্ষীরার গোবিন্দকাঠী গ্রামের মফিজুল ইসলাম (28) জানান, তারা 30-40 জন ভারতের বসিরহাট থানার পাখিরডাঙ্গা এলাকা থেকে গরু কিনে মঙ্গলবার রাত 9টার দিকে ফিরে আসছিল। গরু ব্যবসায়ীরা সীমান্তের 3 নং মেইন পিলারের 4 নং সাবপিলারের কাছে শিবতলা এলাকায় পেঁৗছলে তাদের লক্ষ্য করে বিএসএফ গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই সাতক্ষীরার লক্ষ্মীদাড়ি গ্রামের শাফাতুল্লাহ গাজীর ছেলে কবিরউদ্দিন (30) নিহত হয়। এ ঘটনার কয়েক ঘণ্টার পর রাত 2টার দিকে একই সীমান্ত দিয়ে শতাধিক গরু ব্যবসায়ী গরু কিনে ফেরার সময় বিএসএফ তাদের লক্ষ্য করে বৃষ্টির মতো গুলিবর্ষণ করে। গুলিতে পদ্মশাখরা গ্রামের রহমতউল্লাহর ছেলে র"হুল আমিন সেন্টু (20), কাঞ্চনডাঙ্গা গ্রামের তবিবুর রহমানের ছেলে হবিবুর রহমান (26) ও অন্য একজন অজ্ঞাত পরিচয় নিহত হয়। গুর"তর আহত গাংনি গ্রামের লাল্টুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ও নিহতদের বাড়ি সীমানত্দের লক্ষ্মীদাড়ি, ভোমরা, গাংনি, ঘোনা, মাহমুদপুর এলাকায়। আহত অবস্থায় ফিরে আসা সারাফাত, ফকিরউদ্দিন, খলিল গাজী, নজর"ল, আবদার, আমির"ল, মনির হোসেন, সোহরাব, আতিয়ার, পাচু গাজী, মাসুদ, শাহজাহান, রমজান, জিয়াদসহ অন্যরা সাতক্ষীরাসহ বিভিন্ন হাসপাতালে ও ক্লিনিকে ভর্তি হয়েছে।
ভোমরা ইউপি চেয়ারম্যান শামছুল আলম জানান, ভোমরা এলাকার অনত্দত 10-12 জন গর" ব্যবসায়ী নিখোঁজ রয়েছে। ভোমরা বিডিআর ক্যাম্পের নায়েক সুবেদার মাহতাবউদ্দিন জানান, এ পর্যনত্দ নিহত 3 জনের লাশের পরিচয় পাওয়া গেছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনার প্রতিবাদে বিএসএফের কাছে পতাকা বৈঠকের প্রসত্দাব পাঠানো হয়েছে।
একই রাতে কলারোয়ার কাকডাঙ্গা সীমানত্দেও বিএসএফ বাংলাদেশীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।
ভোমরা এলাকার ওহাব আলীসহ একাধিক সূত্র জানায়, সীমানত্দের ওপার থেকে বিএসএফ অনত্দত 200 রাউন্ড গুলিবর্ষণ করেছে। এতে ভারতের ওপারেই অনত্দত 30 জন গর" ব্যবসায়ী নিহত হয়েছে বলে তারা ভারতের বিভিন্ন সূত্র থেকে জেনেছেন। তবে এ বিষয়টি কোনো নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হওয়া যায়নি।

ঃঃ দৈনিক ভোরের কাগজ ঃ 25.05.2006 ঃঃ
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×