somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অচিকীর্ষু বালক
১৯৯৩ সালের মার্চ মাসের এক রাতে আমার জন্ম। কার চোখে চোখ রেখে আমার চোখ ফোটা জানা নেই। কিন্তু জন্মের পর থেকেই একটা রোগ পেয়ে বসেছে,কারণে অকারণে রেগে যাওয়া।nবোকা সোকা মানুষ, সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলি, এ কারণে খেসারতটা প্রতিনিয়ত দিতে হয়।

ভুতুরে কাণ্ড (ফ্ল্যাশফিকশন)

২৪ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাইরে অবিরাম বৃষ্টি ঝরছে।
জানালার কপাটগুলো হঠাৎ হঠাৎ ভীতি সৃষ্টি করছে।
দক্ষিণ থেকে ভেসে আসা ঈষৎ ভেজা বাতাস দেয়ালের গায়ে প্রতিহত হয়ে অদ্ভুত একটা শব্দ সৃষ্টি করছে, সে শব্দ অনেকটা যেন হাহাকারের মতো শোনাচ্ছে কানে।
গুটিসুটি হয়ে অফিস রুমে বসে আছি।
পর্দা ঠেলে একটি ছেলে ঢুকলো।
কি চাই?
স্যার! আমার বোনের লাশটা নিতে এসেছি। পুরে মরার কেস।
এত দেরি হলো আপনার?
অনেক দূর থেকে এসেছি তো। খবরের কাগজে ফটো দেখে চিনতে পেরেই ছুটে এসেছি।
কথাগুলো বলার সময় ছেলেটার গলা খানিকটা কেঁপে উঠলো। কফোঁটা অশ্রু দু’গাল বেয়ে ঝরে পড়লো।
মৃদু কণ্ঠে বললো, দেশ থেকে যে কবে অশান্তি শেষে হবে!
আমি বলেই ফেললাম।
আপনার সঙ্গে আপনার বোনের চেহারা কিন্তু অদ্ভুত মিল!
ছেলেটা কিছুক্ষণ একদৃষ্টে আমার দিকে দেখল, তারপর বলল।
সত্যি কথা বলতে কি, আমরা যমজ। আমি আমার বোনের চেয়ে দশ মিনিটের বড়।
বডি ছেড়ে দেবার জন্য যা প্রয়োজন করে দিলাম। মনে একটু শান্তি পেলাম, যাক মেয়েটির দেহের একটা ব্যবস্থা হবে।
ঘটনা ঘটলো ঠিক পরের দিন।
হাসপাতালে ঢুকছি মাত্র। ডোমের সঙ্গে দেখা।
স্যার, আরো একজন বডি নিতে এসেছে।
কে? কোন্ বডি?
সেই পুরে মরার কেস। অল্প বয়সী মেয়েটা।
বলোনি, কাল তার ভাই বডি নিয়ে গেছে?
বলেছি স্যার। ভদ্রলোক আপনার সাথে দেখা করতে চান।
বিরক্তিকর। বললাম, আসতে বলো।
ভদ্রলোক ঢুকল। পৌঢ়, মাথায় কাঁচাপাকা চুল। চোখে বেশি পাওয়ারের চশমা। গম্ভীর চেহারা।
আমি বললাম, আপনি ডোমের কাছে শোনেননি?
হ্যাঁ, শুনেই তো আপনার কাছে এসেছি। সত্য কথাটি জানতে।
এ আর সত্য মিথ্যা কি? ভাই এসে লাশ নিয়ে গেছে। যমজ ভাই।
ভদ্রলোকের কপালে ভাঁজ পড়ে গেল। সামনে রাখা চেয়ারে বসে পড়ল। বলল,
যমজ ভাই! মানে, ওয়াহীদ এসে বডি নিয়ে গেছে?
নাম তো মনে নেই। খাতায় লেখা আছে, দেখতে পারেন।
আপনি কে?
আমি মেয়ের বাবা।
বাবা?
হ্যাঁ চাকরি থেকে অবসর নিয়ে ময়নামতি নিজ বাড়িতে থাকি। অজপাড়াগাঁ। আমার মেয়ে ঢাকায় কি করতো আমি জানি না। আমার সঙ্গে যোগাযোগ ছিল না। শুনেছি পতিতালয়ে থাকতো।
কাল পুরোনো খবরের কাগজ ঘাটতে গিয়ে দেখলাম। কি আশ্চর্য! সেই কাগজে আমার মেয়ের ছবি। অবাধ্য হোক, আর যাই হোক। মেয়ে তো। সকালেই ছুটে এলাম।
কিন্তু আপনাকে তো বললাম, আপনার ছেলে এসে নিয়ে গেছে।
তা কি করে হয়?
ভদ্রলোক অবাক দৃষ্টি নিয়ে আমাকে দেখলেন।
না হবার কি আছে। আপনার মতন তিনিও খবরের কাগজ দেখেই চলে এসেছেন।
কিন্তু ভদ্রলোক ধরা গলায় বললেন, ওয়াহীদ তো আজ পাঁচ বছর হয়েছে মারা গেছে। বাস দুর্ঘটনায়।
এবার আমি সোজা হয়ে বসলাম, সে কি?
সেই জন্যই তো আশ্চর্য লাগছিল। ওয়াহীদ আসবে কি করে?
শরীরের রক্ত মুখে এসে জমলো। চুপ করে বসে থাকলাম।
দুম করে পাখাটা বন্ধ হয়ে গেল। বাতির সুইচ টিপে দেখলাম, বাতি জ্বলছে।

‪#‎ফ্ল্যাশফিকশন‬
‪#‎হরর‬
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:০৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

×