somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুলিশ এখন দাড়ি দেখলে দাত কেলায় জিজ্ঞাস করে, কী হুজুর?!

১৮ ই মার্চ, ২০১৪ রাত ৮:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার এক ছোট ভাই বনানী থানায় জিডি করতে গেছে। জিডিটা সে ইংরেজিতে নিয়ে গেছে। ডিউটি অফিসার এপ্লিকেশন দেখেই তিরিং বিরিং করে খেপে উঠছে এপ্লিক্যাশন ইংরেজীতে কেন? তার দাবী, বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা। এপ্লিক্যাশন বাংলায় হতে হবে।
ছোট ভাই বলল - আইডি কার্ড হারনোর জিডি। এইবারের মত নেন, পরের বার বাংলায় নিয়া আসব।
সে প্রতিউত্তরে বলল, আমি ইংরেজি ভাল বুঝি না।
সে আসলে কিছু ঘুষ চায়। পরে জানলাম তিনি রাজশাহী ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন। আর আমি দেখলাম কিভাবে চেতনার অপব্যাবহার হতে পারে। এরাই হচ্ছে চেতনা অপব্যবহারকারী।
আসার সময় বলে আসলাম, আপনার মত টেলেন্টেড মানুষ পুলিশ জয়েন করেছে জেনে ভাল লাগল। হেন্ডশেক করে থেংকু দেয়ার সময় তাকিয়ে হাসলাম কারণ সে উত্তর টা ইংরেজীতেই দিয়েছিল।

পুলিশ এখন দাড়ি দেখলে দাত কেলায় জিজ্ঞাস করে, কী হুজুর?!
আরে বেয়াদপ দাড়ী নিয়া খারপ কাজ করলেই সব দাড়িওয়ালা বদ আর তোমরা ফেরেস্তা হইয়া যাও নাই। আসলে এইটা এখন ওদের টাকা কামানোর একটা পথ। জঙ্গী সন্দেহ করলে উর্ধতন সরকার/পুলিশ প্রশাসন সহজেই বিশ্বাস করে। আর দ্বায়ীত্ব প্রাপ্ত কর্মকর্তা মাঝখান থেকে নিরিহ কিছু দাড়ীওয়ালা মানুষের কাছ থেকে পয়সা খেয়ে নেই। টার্গেট হিসাবে এরা খুবই উত্তম কারণ সাধারণত দাড়িওয়ালা মানুষ আল্লাহওয়ালা ও শান্তিপ্রিয় হয়।

আওয়ামিলীগের এই সরকার পুলিশকে রাজনৈতিক ভাবে ব্যাবহার করে পুলিশের আচরণ নষ্ট করে ফেলেছে। এখন পুলিশের সাথে আইন নিয়ে কথা বলতে গেলে বলে - ঐসব বইলা লাভ নাই, কার পরিচয় থাকলে আগে দিয়া দেন।
আমি বিগত সরকারগুলোর সময় দেখেছি অন্তত তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল বা শাষন মানত। আমার মনে আছে, আমি বিএনপি সরকারের সময় রাত ২-৩টার সময় ঘুরে বেড়াইছি। এখন ১১টার পর পুলিশ বলে, ঘরে যান। চোর বাটপারদের সাথে ঘুরলে প্রবলেম হবে। আমি হতবাক হয়ে চিন্তা করলাম, পুলিশ চোরদের মুক্ত হয়ে ঘুরতে দেয়! আর নিরপরাধ মানুষদের ঘরে বন্দী করে রাখছে। এখন পুলিশ মানেই আমার কাছে পোষাকী মাস্তান।

আমি চাই বাংলাদেশের কোন দল আমাদের এই অধীকারগুলো নিয়ে রাজনীতি করুক। কিন্তু অত্যান্ত দুঃখের বিষয় এই বিষয়গুলো নিয়ে রাজনীতি করার কেউ নাই। আমাদের বিরোধীদল, অকার্যকর, অক্ষম ও দিকভ্রান্তভাবে আর কত দিন চলবে?! রাজনীতি একটি নিয়মিত প্রক্রিয়া। হঠাৎ করে দু'এক দিন বাড়ীগাড়ি আর চেয়ার টেবিল নিয়ে মিটিং মিছিল করে হয় না। আমাদের জনগনের কন্ঠস্বর হতে হবে। অর্থনৈতিক ভাবে সুসময়ে চলতে থাকলেও আমরা চাই - এই দলীয় স্বৈরাচার নিপাত যাক, জনগনের গনতন্ত্র মুক্তি পাক।
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×