somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নেতৃতের কোন্দলে আহসানউল্লাহ মাস্টার হত্যাকাণ্ড। জাপা নেতার নির্বাসন জীবন ও কিছু প্রশ্ন।

০৮ ই মে, ২০১৪ ভোর ৬:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টির আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম সম্পাদক নূরুল ইসলাম দিপু, আহসান উল্লাহ মাস্টার খুনের মিথ্যা অপবাদে আজ ১০ টি বছর ফেরারী হয়ে প্রবাসে মানবেতর জীবন যাপন করছে। আমরা চাই অভিলম্বে নুরুল ইসলাম দিপু বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক।

আহসানউল্লাহ মাস্টার এর ১০ম শাহাদাত দিবসে নুরুল ইসলাম দিপুর সংবাদ সম্মেলনে তার লিখিত বক্তব্য নিন্মে তুলে ধরা হল।

আমার ব্যাক্তি জীবনের আদর্শ ছিলেন আহসানউল্লাহ মাস্টার ! দিপু

প্রকৃত খুনিদের মুখোশ একদিন উন্মেচিত হবে এই আশায় আজ ও বেঁচে আছি । নেতৃতের আঘাতে আহসানউল্লাহ মাস্টার হত্যাকাণ্ডে আমার নির্বাসিত জীবন ও কিছু প্রশ্ন ।

আজ রক্তাত্ত সেই ৭ ই মে । যে ৭ই মে আমি হারিয়েছি আমার ব্যাক্তি জীবনের আদর্শ প্রিয় স্যার আহসানউল্লাহ মাস্টার কে । তিনি শুধু আমার স্কুল জীবনের শিক্ষক ই ছিলেন না বরং আমার সমাজ জীবনের অভিভাবক ও ছিলেন । ২০০৪ সালে ৭ই মে আওয়ামী সেচ্ছাসেবক লীগ কাউন্সিলে নেতৃতের সংঘাতে প্রান দিতে হলো টঙ্গী গাজীপুর বাসীর প্রান প্রিয় নেতা আহসানউল্লাহ মাস্টার কে । কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস যাকে আমি আমার ব্যাক্তি জীবনের আদর্শ মনে করি , যিনি সুশিক্ষায় শিক্ষা দিয়ে আমার শিক্ষা জীবন ও বুদ্ধি পরামর্শ দিয়ে আমার কর্ম জীবন রাজনৈতিক জীবন আলোকিত করেছিলেন । খুনি ও চক্রান্ত কারীরা আমার সেই স্যার কে হত্যা করে আমার জীবন প্রদীপ যেমন নিভিয়ে দিলো , ঠিক তেমনি সেই খুনের মামলায় আমাকে ও আমার দুই ভাইকে চক্রান্ত করে ফাসিয়ে অত্তান্ত সুকৌশলে আমাদের পরিবারটিকে চরম অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিলো । আজ ১০ টি বছর অতিক্রম হতে চলল পিতৃহারা আমরা তিন ভাই বঞ্চিত মায়ের আদর স্নেহ থেকে । একিই ভাবে আমাদের সন্তানরা বঞ্চিত আমাদের আদর সোহাগ থেকে । কি অন্যায় করেছিলাম আমি ??? কি অন্যায় করেছিলো আমার দুই ভাই ? স্যার আমাকে যে সন্তানের মত আদর স্নেহ করতেন স্যার এর সেই আদর স্নেহ ই কি আমার ও পরিবারের সদস্যদের জন্য কাল হলো ? খুনের মিথ্যা অপবাদ নিয়ে আজ আমার একটি ভাই বিনা দোষে কারাগারে অন্ধকার প্রকোস্টে দিনাতিপাত করছে , আমি ও আমার অপর এক ভাই ফেরারী হয়ে প্রবাসে মানবেতর জীবন যাপন করছি । আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য , গোয়েন্দা সংস্থার সদস্য , বিচারিত কার্যক্রম পরিচালনা কারী বিচারপতি সহ দেশবাসীর কাছে আমার কিছু প্রশ্ন । যে প্রশ্নে সমূহের উত্তর খুজে পেলে বা বের করতে পারলে প্রকৃত খুনিদের মুখোশ যেমন উন্মোচিত হবে আমি ও আমার ছোট দুই ভাই মুক্তি পাবো শিক্ষক হত্যার অপবাদ থেকে ।

প্রশ্ন গুলো হলো

১ । মামলা সাজানো সাক্ষীকে বলা হয়েছে মরকুনে দুই দিন আগে বি এন পি নে নুরুল আমিনের বাড়িতে আহসানউল্লাহ মাস্টার হত্যার পরিকল্পনা করা হয় , আমার প্রশ্ন যদি তাই হয় তাহলে এ ব্যাপারে থানায় সাধারন ডায়েরী সহ কোন ধরনের বেবস্থা গ্রহন করা হলোনা কেনো ?এবং পুলিশের সহযোগিতা ছাড়া স্যারএর পূর্ব নির্ধারিত স্বেচ্ছাসেবক লিগের মিটিং হলো কেনো ।

২। অনুষ্ঠান স্থলে অনেকের কাছে অত্যাধুনিক মোবাইল ছিলো এবং অনুষ্ঠান ধারন করার জন্য ভিডিও ক্যামেরা ও ছিলো , প্রমাণ হিসেবে এই ফুলো আলোকচিত্র গুলো উপস্থাপন করা হলো না কেন ? বরং ঘটনার দুই দিন পর নোয়াগাও স্কুলে মিটিং ডেকে সেদিন ঘটনার সময় উপস্থিত ছিলেন এমন সবার মোবাইল ফোন দলীয় ভাবে জব্দ করা হলোনা কেন? এবং অনুষ্ঠান ধারণকারী সেই ভিডিও ক্যামেরা কোথায় ?

৩ । মামলার এজাহারে বলা হয়েছে আমার নেতৃতে সন্ত্রাসীরা পূর্ব দিক থেকে রেল লাইন পার হয়ে গুলী করতে করতে সামনের দিকে অগ্রসর হয় । অথচ মঞ্চের পিছনে বা পূর্ব পাশে সুরক্ষিত স্কুল ঘর । গুলি করতে করতে আসলে সেই গুলি স্কুল ঘরে লাগার কথা , কিন্তু তা না হয়ে তা মঞ্চে উপবিষ্ট বেক্তিদের হতাহত করলো কি করে ?

বাহির বা পূর্ব দিক থেকে আক্রমন হলে সেটি স্কুল ঘর টপকে সম্ভব নয় । এমনটি হলে অবশ্যই অনুষ্ঠানস্থলের উত্তর পাশের গলিপথ দিয়ে ঘুরে এসে আক্রমন করার কথা , কিন্তু এভাবে ঘুরে এসে চারিদিকে স্কুল ঘর ও বাউন্ডারি বেষ্টিত অনুষ্ঠান স্থলে ডুকে সন্ত্রাসীরা গুলি করে সবাই নিরাপদ স্থানে চলে গেলো কিভাবে ? অনুষ্ঠান স্থলে এত গুলি নেতা কর্মী থাকতে একজন ও ধরা পড়লোনা কেন ? আসলে কি ঘটনাটি এভাবেই ঘটেছিলো নাকি অনুষ্ঠানে আগে থেকেই উপস্থিত থেকে সন্ত্রাসীরা আক্রমন করে ছিলো ? আর অনুষ্ঠান স্থলে আমি উপস্থিত ছিলাম বা আমার নেতৃতে এই জঘন্যতম ঘটনা ঘটেছে তার প্রমাণ থাকতো দুরের কথা তা কেউ বিশ্বাসই করবেনা ।

৪। আহসানউল্লাহ মাস্টার সর্বজন শ্রদ্দেয় একজন শিক্ষক ছিলেন । অন্যদলে বা কোন রাজনৈতিক শত্রু তার ছিলোনা । অতএব স্যার এর সুযোগ্য সন্তান এম পি জাহিদ আহসান রাসেল কে অনুরোধ করবো নিজ দলের খুনিদের বের করার জন্য ।

৫। মাহবুবকে নির্যাতন করে স্বীকারোক্তি মূলক কাল্পনিক জবানবন্দি তৈরি করা হয়েছে । যেখানে বলা হয়েছে মোহাম্মদ আলীর কাছ থেকে অস্ত্র এনে ঘটনার পর আবার তার কাছে অস্ত্র ফেরত দেওয়া হয়েছে । তাহলে অত্তান্ত গুরুত্ব পূর্ণ সেই আলামত অস্ত্র গুলো উদ্ধার করা হলোনা কেন ?

৬ । মুমূর্ষু অবস্থায় মহল কে সিঙ্গাপুরে পাঠানোর সময় তিনি বিমানবন্দরে সাংবাদিকদের ক্যামেরায় বলেছিলেন , আমির জাহাঙ্গীর , মজনুর নেতৃতে সন্ত্রাসীরা তাকে গুলি করেছে । কিন্তু মহলের এই জবানবন্দী কে গুরুত্ব না দিয়ে আমাকে ফাসানো হলো কেন ?

৭ ই মে হয়তো কারো কারো জীবনে বছরে একবার আসে , আয়রন করা জামা কাপড় পড়ে শোক সভাতে ভাষণ দেবার জন্য । পক্ষান্তরে আমাদের জীবনে সেই ৭ ই মে আসে প্রতি মুহূর্তে । প্রকৃত খুনিদের মুখোশ একদিন উন্মেচিত হবে এই আশায় আজ ও বেঁচে আছি ।

আমি নুরুল ইসলাম দিপু ,

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক , জাতীয় পার্টি ।

সাবেক কেন্দ্রীয় সাধারন সম্পাদক , জাতীয় ছাত্র সমাজ ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×