somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাকির নায়েকের মডার্ণ ইসলামের কিছু নমুনা

১১ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১. ডা. জাকির নায়েক বলেন: মহান আল্লাহকে হিন্দুদের দেবী-দেবতা তথা, আল্লাহ তায়ালাকে ব্রহ্ম বা বিষ্ণু প্রভৃতি নামে ডাকা যাবে। (লেকচারসমগ্র ভলিয়ম নং ১ পৃ: ২৬৫)
https://www.youtube.com/watch?v=v2aLnBjVKhE
আল্লাহকে পৃথিবীর যে কোন নামে ডাকা যাবে। তবে নামটি সুন্দর হতে হবে। ( লেকচার সমগ্র-১/২৬৫)

২. বিধর্মীদের পরিভাষা “রাম” ও “কৃষ্ণের” নবী হওয়ার ব্যাপারে আমরা বলতে পারি- হতে পারে, তবে নিশ্চিত নয়। (লেকচার সমগ্র ভলিয়ম নং ২ পৃ: ১৬২) https://www.youtube.com/watch?v=Kt8C_yVRQIQ
৩. উল্লিখিত দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে, ইসলামে চারজন মহিলা নবী এসেছেন। তারা হলেন বিবি মরিয়ম, বিবি আছিয়া, বিবি ফাতেমা ও বিবি খাদিজা। (লেকচার সমগ্র ভলিয়ম নং ১ পৃ: ৫৫)
https://www.youtube.com/watch?v=W7EKLcaI3Vg

৪. হিন্দু ধর্মগ্রন্থগুলো, বৌদ্ধ ধর্মগ্রন্থগুলো, ফারসী ধর্মগ্রন্থগুলো হতে পারে আল্লাহর কিতাব। কিন্তু আসমানী কিতাব হলেও সেগুলো নির্দিষ্ট জাতি আর নির্দিষ্ট সময়ের জন্য।
https://www.youtube.com/watch?v=Kt8C_yVRQIQ

৫. ডা. সাহেব বলেন, “রাসূল সা. এর ইন্তিকালের পর তাদের (সাহাবীদের) কেউ কেউ রাসূল সা. এর নামে মিথ্যা হাদীস বর্ণনা করেছেন। (লেকচার সমগ্র ভলিয়ম নং ৫ পৃ: ৭৬)

৬. ডা. সাহেব বলেন “কুরআন স্পর্শ করতে অজুর প্রয়োজন নেই। বিনা অজুতে কুরআন স্পর্শ করা যাবে। (লেকচার সমগ্র ভলিয়ম নং ২ পৃ: ৬২৬) (https://www.youtube.com/watch?v=gcs1dIheI5s)

৭. ডা. সাহেব বলেন: “এক সঙ্গে তিন তালাক দিলে তাতে এক তালাক পতিত হবে। সুত্র:
https://www.youtube.com/watch?v=5fuPRB_KUdg
https://www.youtube.com/watch?v=soOqAj8FVXs

“তিন তালাকের জন্য এতগুলো শর্ত রয়েছে যেগুলো পূরণ হওয়া অসম্ভব। তাই তাতে একটি তালাকই হবে। (লেকচার সমগ্র- ভ.২ পৃ. ৬২৬ প্রকাশনা- পিস পাবলিকেশন্স বাংলা বাজার)

৮. ডা. সাহেব বলেন: “কোর্ট, প্যান্ট, শার্ট যদি আরামবোধ করেন সেটাই নামাযের জন্য উপযুক্ত পোশাক। কোর্ট, প্যান্ট, শার্ট দাঈর জন্য উপযুক্ত পোশাক। একেবারে ন্যূনতম শর্ত হলো, পুরুষের জন্য নাভি থেকে গোড়ালী হাটু পর্যন্ত (ঢেকে রাখতে হবে) যদি আপনি সালাতে পোশাকের ন্যূনতম অংশটা পূরণ করেন, সেটাই সহীহ হাদীসে এসেছে আপনি যেটাতে আরাম বোধ করবেন সেটাই পরবেন। তবে গলায় যেন কাপড় ঝুলানো না থাকে। কারণ এটা হারাম, তবে পোশাকটা যদি হারাম না হয় এবং সর্বশর্ত পূরণ করে তাহলে আপনি কোর্ট, প্যান্ট, শার্ট পরে যদি আরাম পান তাহলে সেটা পরতে পারেন। (লেকচার সমগ্র ভলিয়ম নং ২ পৃ: ৫৪)

৯. কুরআনুল কারীমে রয়েছে-
حور مقصورات فى الخيام (৭২)
এ আয়াতের অর্থে ডা. জাকির নায়েক বলেন, প্রকৃতপক্ষে হুরের অর্থ হল, সঙ্গী বা সাথী। হুর শুধু নারী নয়, পুরুষ শ্রেণীরও হবে। পুরুষ পাবে বড় বড় সুন্দর চক্ষু বিশিষ্ট রমণী, আর নারী পাবে বড় বড় সুন্দর চক্ষু বিশিষ্ট স্মার্ট পুরুষ। (লেকচার সমগ্র ভলিয়ম নং ১ পৃ: ৩৫৯, ভ নং ২ পৃ.৬২৬ প্রকাশনা পিস পাবলিকেশন ঢাকা)

১০. কুরআনে (صدر،قلب) ছদর ও কলব এর অর্থ সীনা বা অন্তর নয়, বরং জ্ঞানের কেন্দ্র তথা মস্তিষ্ক।
সূরা ত্ব-হার ২৫ নং আয়াত-
قال رب اشرح لى صدرى(২৫)
এর ব্যাখ্যায় ডা. জাকির নায়েক বলেন: “ছদর” অর্থ জ্ঞানের কেন্দ্র। আমি আল্লাহর নিকট দোয়া করি যে, হে প্রভু আমার জ্ঞানের কেন্দ্রকে বৃদ্ধি করে দাও। (খুতবাতে জাকির নায়েক খ.১ পৃ.১৮৮)
সূরা বাকারা আয়াত নং-৭
ختم الله على قلوبهم
এর অর্থ হচ্ছে, আল্লাহ তাদের কেন্দ্র (মস্তিষ্ক) কে সীল মেরে দিয়েছন
(চলবে .....)

সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১০
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×