somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওরা প্রতিবন্ধী হতে পারে, কিন্ত অক্ষম না

০৬ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-এখানে কেন এসেছেন?
হঠাৎ একটা প্রশ্ন শুনে পাশে তাকিয়ে দেখি একটা মাঝ বয়সী ভদ্রলোক শুকনো মুখে বসে আছে।
-কাধে ব্যাথা। হাত নাড়াতে কষ্ট হচ্ছ। ডাক্তার ফিজিওথেরাপী নিতে বলেছে। সেটাই নিতে এসেছি।
দুপুর ২.১৫ মিনিট। ২.৩০ মিনিটে ডাক্তারের সাথে এপোয়েনমেন্ট নেওয়া আছে।সাভার CRP'র ফিজিওথেরাপী ডিপার্টমেন্ট এর সামনের বারান্দায় বসে আছি।
-আপনি কেন এসেছেন?
-আমার ছেলেকে নিয়ে এসেছি।
-প্রবলেম কি?
-প্যারালাইসড, জন্মগত। রেগুলার চেকাপ।
-ও, কোথায় দেখছি না যে।
-একটু ওপাশে গিয়েছে, ওর এক বন্ধুর সাথে দেখা হয়েছে তাই ঘুরতে গেছে।
এর মধ্যে আমার সিরিয়াল চলে এসেছে। আমি চলে গেলাম। কাধের জয়েন্টে গত একমাস যাবৎ খুবই যন্ত্রনা হচ্ছে.
ডাক্তার দেখে বললেন- কাজের মধ্যে বাম হাত দেওয়া বন্ধ করতে হবে, বুঝলেন?
-বুঝলাম না, একটু বুঝায় বলেন.
-মশকরা করলাম, মানে আপনার যেহেতু বাম কাধে সমস্যা তাই বাম হাত দিয়ে কোন কাজই করতে পারবেন না.
-তাহলে কি খাওয়া বন্ধ করে দিবো?
-আপনি কি বাম হাত দিয়ে খাওয়া দাওয়া করেন নাকি?
-না, ডান হাত দিয়েই খাই, কিন্ত খাওয়া দাওয়া করলে সকালের প্রাতরাশের কাজ তো বাম হাতেই করতে হবে কিনা, তাই।
ডাক্তার হেসে উঠলেন-আপনিও তো দেখি ভালোই মশকরা করতে জানেন, না খাওয়া বন্ধ করা লাগবে না, আপাততো বাইক চালানো আর বাম হাত দিয়ে ভারি জিনিস ওঠাবেন না, সপ্তাহ খানেক।
থেরাপী শেষ করে বের হয়ে সামনের বিল্ডিং এ ঢুকে দেখি অনেকগুলো টেবিল টেনিসের কোর্ট। হুইল চেয়ারে বসে থাকা মানুষগুলো কত সাবলীলভাবে খেলা করছে গল্প করছে। আমি একটু অপ্রস্তত হয়ে দাড়িয়ে দেখছি।
-ঐ যে আমার ছেলেটা আর তার বন্ধু খেলছে।
সেই শুকনো মুখের লোকটার চেহারা এখন যথেষ্ট প্রাণবন্ত। ৩নং টেবিলের কাছে এগিয়ে গেলাম. দুটো ছেলে খেলছে। হঠাতই একজন বল মিস করলে বলটা পিছনে চলে গেলো, আমি এগিয়ে বলটা তুলে দিতে যাবো ভদ্রলোক আমাকে থামিয়ে দিলেন, বললেন:
"ওরা প্রতিবন্ধী হতে পারে, কিন্ত অক্ষম না!"
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৯ রাত ৯:২৬
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শরৎ বন্দনা

লিখেছেন ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯


শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।

রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।

বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

×