somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাবধানে থাকুন! বলা তো যায় না কিছুক্ষনের মধ্যেই আপনি 'নাই' হয়ে গেলেন!!

২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনি হেটে যাচ্ছেন, বাড়িতে বসে টিভি দেখছেন, টেবিলে বসে খাবার খাচ্ছেন, অফিস থেকে বের হয়েছেন, কোথাও বেড়াতে গিয়েছেন, গাড়ি বা সিএনজিতে করে কোথাও যাচ্ছেন। হঠাৎ দেখলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজনসহ তাদের গাড়ি। আপনাকে তুলে নেওয়া হল গাড়িতে। আপনাকে কোথায় নিয়ে যাওয়া হল আর কেউ জানে না। আপনার আত্মীয়স্বজন থানায় বা র‍্যাবের কাছে গিয়ে আপনার তথ্য জানতে চাইল। আপনার আত্মীয়স্বজনকে সাফ জানিয়ে দেওয়া হল এবিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ কিছু জানে না। তার মানে নিশ্চিত হওয়া গেল আপনি গুম হয়েছেন।

গুম হওয়ার পর-
আপনি গুম হওয়ার পর দুইটা বিষয় নিশ্চিত থাকতে পারেন। আপনার লাশ পরদিন সকালে বা কয়েকদিনের মধ্যে রাস্তা পাশে, ডোবায়, কোন ব্রিজের কাছে, ফাঁকা কোন স্থানে পড়ে থাকতে দেখা যেতে পারে। অথবা আর কোন দিনই আপনার হদিস পাওয়া যাবে না। তবে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক এর মত আপনার স্ত্রী যদি কোন গুরুত্বপূর্ণ বা নামকরা কেউ হয়ে থাকে তাহলে অন্য বিষয়। সেক্ষেত্রে আপনি ছাড়া পেতেও পারেন। উপরের ঘটনায় একটা বিষয় নিশ্চিত হওয়া যায় যে, আইনশৃঙ্খলা বাহিনী যদি খুব দয়া পরবশ হয়ে থাকে আপনার প্রতি তাহলে আপনার লাশটা পাওয়া যাবে এবং দাফনের সুযোগ মিলবে। সাথে সাথে আপনার মৃত্যু দিবসটিও আপনার আত্মীয়স্বজন পালন করার সুযোগ পাবে। অন্যথায় আপনার কোন হদিসই আর কোনদিন মেলার সম্ভাবনা ক্ষীণ। তবে জীবিত থাকলে আর সরকার পরিবর্তন হলে তারা খুঁজে বের করতে পারবে কিনা এটা ঐসময়ে বুঝা যাবে।

গুম হতে পারেন যেসব কারণে-
আপনি গুম হতে পারেন বিভিন্ন কারণে। গুম হতে পারে যে কেউ। তবে এরমধ্যে অন্যতম কারণ হল, আপনি যদি সরকার বিরোধী কার্যক্রমে বা প্রচারে তৎপর থাকেন কিন্তু আপনি বড় কোন নেতা নয়। এক্ষেত্রে আপনি ধরে রাখুন আপনি গুম হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। আপনি যদি সরকার বিরোধী রাজনৈতিক দলের স্থানীয় বা আঞ্চলিক নেতা হন তাহলে মানসিক প্রস্তুতি নিয়ে রাখাই ভাল। সরকার পক্ষের রাজনীতি করলেই আপনি নিশ্চিন্ত থাকতে পারেন না। আপনি দলের যে গ্রুপে আছেন আপনার প্রতিপক্ষ গ্রুপের নেতা আপনার নেতার থেকে অধিক শক্তিশালী হলে আপনি গুম হয়ে যাবেন না এই গ্যারান্টি কে দিল আপনাকে? আপনি রাজনীতি করেন না বলে নিশিচন্ত হয়েন না যে, আপনি গুম হবেন না। আপনি বড় ব্যবসায়ী? তাহলে আপনার ঝুঁকিটা বেশি! আপনি ব্যাবসায়ীও নয় কিন্তু এলাকার ধনী অথবা প্রভাবশালী ব্যক্তিত্ব। তাহলে আপনার গুম হয়ে যাওয়ার যথেষ্ট কারণ আছে। আপনি সংখ্যালঘু বলে এড়িয়ে যাওয়ার কোন কারণ নাই। আপনার জমিজমা দখলের জন্য নিশ্চয় কোন স্থানীয় প্রভাবশালী নেতা ওঁত পেতে রয়েছে। আপনি উপরের কোন ক্যাটাগরির মধ্যেই পড়েন না? খেয়াল করুন আপনার এলাকায় প্রভাবশালী কারও সাথে দ্বন্দ্ব আছে কিনা! আপনি এবার নিজেকে নিরাপদ ভাবছেন! কারণ আপনি একজন দিনমজুর! সংসার চালানোই দায়, সেখানে শত্রু পাব কোথায়! আপনার জীবনটাই আপনার কাছে বোঝা স্বরূপ। আপনি গুম হইলেই কি আর না হইলেই বা কি! আপনি নিজেই দেখা যাবে সকাল বিকাল আল্লাহর কাছে দোয়া করেন এই কষ্টের দুনিয়া থেকে তাড়াতাড়ি নিয়ে নেও!

এভাবেই চলছে দেশ। শান্তিতে আছে দেশের মানুষ।

যাইহোক, আল্লাহপাক সবাইকে নিরাপদে রাখুন।
সাবধানে থাকবেন। তারপরও বলা তো যায় না কিছুক্ষনের মধ্যেই........... আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন আপনার সামনে! এরপর............................
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×