এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে ছিনতাইয়ের ঘটনায় নেতৃত্ব দানকারী কামাল হোসেন ওরফে সবুজের স্বীকারোক্তিতে৷ ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে জেএমবির তিন সদস্যের একজন হাফেজ মাহমুদ ওরফে রাকিব হাসানকে ছিনতাই করা হয়েছে ভালুকা থানার যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান কামালের নির্দেশে। এই ছিনতাইয়ের ঘটনায় নেতৃত্বদানকারী কামাল হোসেন ওরফে সবুজ আজ বুধবার র্যাবের সদর দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান।
কিছুদিন আগে দেখেছিলাম ঈশ্বরদীতে আওয়ামী নেতাকর্মীরা জামায়াতের নেতাকর্মীদের ফুলের তোড়া উপহার দিয়ে আওয়ামী লীগে বরণ করে নিতে৷
গণতন্ত্র, জনগনের শাসন বলে চিল্লালেও বাস্তবে গণতন্ত্রের কি অবস্থা তা ৫ই জানুয়ারির নির্বাচনে দেশবাসী দেখেছে৷ তারপরও কেউ কেউ নির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপি ভূল করেছিল বলে জিগির তুললেও সর্বশেষ উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ ভাল করে বুঝিয়ে দিয়েছে যে, তারা শুধু জেতার জন্যই শেখ হাসিনার অধীনে নির্বাচন চায়৷ সেটা জোর করে হলেও!
দলটি যুদ্ধাপরাধের বিচার করতে চাইলেও জামায়াতের আদর্শের লোকজনকে নিজেদের দলে অন্তর্ভুক্ত করে বুঝিয়ে দিয়েছে এটা যুদ্ধাপরাধের বিচার নয়৷ রাজনৈতিক প্রতিপক্ষের বিচার৷ কারণ তারা আওয়ামী লীগে যোগ দিতে চাইলে গ্রহণ করা হয়৷ আর প্রতিপক্ষে থাকলে বিচার করা হয়৷
নিজেরা জঙ্গী দমনের কথা বললেও বিএনপির আমলে আটককৃত সাজাপ্রাপ্ত জঙ্গীদের ছিনতাইয়ে আওয়ামী লীগ নেতৃত্ব দেয়৷
সবকিছু মিলিয়ে আওয়ামী লীগ দেশবাসীকে কি বুঝাতে চাচ্ছে? মনে হচ্ছে তারা দেশের জনগনকে প্রতিনিয়ত শুধু ধোঁকা দিয়েই চলেছে৷
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



