এসব নাটক বন্ধ করা হোক!
০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতরাতেও আটকের পর বন্দুকযুদ্ধ নাটকের মাধ্যমে খুলনায় একজন ব্যক্তিকে খুন করা হয়েছে৷ ক্রসফায়ার নামক অদ্ভূত সব বন্ধুক যুদ্ধ বন্ধ করে বিচারের আওতায় এনে অপরাধী হলে শাস্তি দেওয়া হোক৷ কারণ অনেক সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিপক্ষের কাছ থেকে উৎকোচ নিয়ে নিরাপরাধ ব্যক্তিকেও ক্রসফায়ার নামক নাটক সাজিয়ে হত্যা করছে৷ তার উৎকৃষ্ট উদাহরণ নারায়ণগঞ্জের সাত খুন৷ আবার সরকারী প্ররোচনায় রাজনৈতিক প্রতিপক্ষকে তো কয়েক বছর যাবত নিয়মিত ভাবে খুন করে আসছে এই নাটকের মাধ্যমে৷
কোন একটা পদ্ধতি যখন সুকৌশলে অপপ্রয়োগ করা হয়, সেই পদ্ধতি কোন অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না৷ আর তা যদি হয় মানুষ হত্যার মত ভয়ঙ্কর অপরাধ! মানুষ হত্যার মত ভয়ঙ্কর অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা থাকলে যেখানে সেই পদ্ধতি কোন ভাবেই অনুমোদন পাওয়ার কথা না সেখানে নিয়মিত অপপ্রয়োগ ঘটে চলছে ঘৃণিত এই পদ্ধতির৷ একটিবার কি নিজেকে কল্পনা করতে পারেন সেই নিরাপরাধ অসহায় ব্যক্তিটির স্থানে যেখানে আপনি আপনার প্রতিপক্ষের আক্রোশের স্বীকার হয়ে খুন হতে পারেন? আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাকে হত্যার পরও আপনার আত্মীয়স্বজন বিচার পাওয়া তো দুরের কথা বিচার চাওয়ার অধিকার টুকুও পাবে না৷
বর্তমানে সরকার আবার আইন করতেছে যে, অপরাধীর শাস্তি দিতে পারে এমন কোন ব্যক্তির সমালোচনা মিডিয়া করতে পারবে না৷ তার মানে তারা এবার ইচ্ছামতো অপরাধ করবে কিন্তু কারও কিছু বলার থাকবে না৷
অপেক্ষা করুন৷ সামনে আপনার পালা!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন