আশাবাদী হতে হয়!
০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কিছু কিছু কার্যক্রম সত্যিই আশাবাদী করে তোলে৷ দেশের কিছু কিছু মানুষের চিন্তাধারা ও কার্যক্রম দেখলে মনের অন্তঃস্থল থেকে স্বয়ংক্রিয়ভাবে তার প্রতি শ্রদ্ধা চলে আসে৷
কুষ্টিয়া জেলা প্রশাসক বেলাল হোসেন৷ তিনি ফেইসবুক থেকে তথ্য সংগ্রহ করে যেকোন অভিযোগের ভিত্তিতে যথাশীঘ্র তার প্রতিকারের ব্যবস্থা নেন৷ সংবাদে দেখলাম, তিনি ফেইসবুকে একজনের অভিযোগের ভিত্তিতে রাস্তার ত্রুটিপূর্ণ কাজের সরেজমিনে পরিদর্শন করে সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন৷ কাজটি যাতে সঠিকভাবে ভাবে দ্রুত সম্পন্ন হয় তার নির্দেশ দিয়েছেন৷
চারিদিকের হাজারো দুর্নীতির ভিড়ে তার কাজ নিশ্চিতভাবেই প্রশংসার দাবী রাখে৷ দেশের প্রতিটি স্থানে যদি এরকম মানুষ থাকত তাহলে আমরা বিশ্বে গর্ব করার মত একটি জাতি হিসেবে পরিচয় দিতে পারতাম৷ কিন্তু তার এধরনের উদ্যোগ উপরের নির্দেশে এক সময় নিষ্ক্রিয় হয়ে পড়বে না তার গ্যারান্টি নাই৷ কারণ তার এই কাজ নিশ্চিতভাবেই কারও কারও দুর্নীতি করার অন্তরায় হয়ে দাড়াবে৷
আশা করব তার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আরও অনেকে এরকম কাজে উদ্যোগী হবে৷
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন