তোবা গ্রুপের নিরীহ শ্রমিকরা তাদের ন্যায্য বেতনের দাবীতে অনশনের মত অহিংস আন্দোলনের পথ বেছে নিয়েছে৷ সেখানেও শ্রমিকদের সরকার তাদের কোনঠাসা করে আন্দোলনে অব্যাহতি দিতে বাধ্য করার জন্য পুুলিশকে দিয়ে গেটে তালা লাগিয়ে তাদের চিকিৎসা ও পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে৷
সরকার বা ব্যবসায়ী সবাই ঈদে আনন্দ ফুর্তিতে মেতে উঠলেও দেশের অর্থনীতির চালিকাশক্তি এই গার্মেন্টস শ্রমিকরা তিন মাস বেতন না পাওয়ায় কোন ঈদ করার সুযোগ পায়নি৷ এদিকে মালিককে জেল থেকে মুক্ত করে দিয়েছে! আমাদের রাষ্ট্রযন্ত্র কতটা ব্যর্থ হলে মালিককে শাস্তি না দিয়ে শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ের দাবীকেও বাঁধা দিতে পারে!
ইসলামে নির্দেশ আছে, 'ঘাম শুকানোর আগে শ্রমিকের মজুরি প্রদান কর৷'
কিন্তু আমাদের মালিকরা করছে ঠিক উল্টো৷ সরকার শ্রমিকদের পক্ষে হয়ে কাজ করবে কি করছে তার উল্টোটা! কাকে কি বলি!! আমরা বড় অসহায়!!! গুটি কয়েক লোকের কাছে জিম্মি দেশের সাধারন মানুষ৷ তারা যেভাবে নাচাচ্ছে সেভাবে নাচতে বাধ্য হচ্ছি!
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



