পদ্মাপাড়ে লঞ্চডুবিতে ছেলে হারিয়ে মা এসেছেন সন্তানের খোঁজে, হৃদয়ের টুকরো সন্তান হারিয়ে মা পাগল প্রায়, বাবা বাকরুদ্ধ! নাবালক সন্তানদের সাথে নিয়ে স্ত্রী এসেছে স্বামীর খোঁজে, প্রাণের প্রিয় স্বামীকে হারিয়ে সন্তানদের অনাগত ভবিষ্যতের কথা ভেবে আকুল সে! ভাইকে হারিয়ে বোনটি করছে গগনবিদারী চিৎকার, তার চিৎকার ভ্যূলোক ছাড়িয়ে পৌঁছে যাচ্ছে দ্যূলোকে৷ স্ত্রীসন্তান হারিয়ে নিঃস্ব লোকটি খুঁজছে তার প্রিয় স্ত্রীসন্তানদের, তার হৃদয়ের হাহাকার বুঝার ক্ষমতা আর কারও নাই৷ সদ্য বিবাহিতা স্ত্রী খুঁজছে তার স্বামীকে, মুখ ফুটে বলতে পারছে না তার কষ্টের কথা তাই মুর্ছা যাচ্ছে বারবার৷
এটা শুধু পদ্মাপাড়ের দৃশ্য নয়৷ এদৃশ্য যেন আমাদের নিয়মিত দুর্ঘটনার প্রতিচ্ছবি৷ প্রতিটি দুর্ঘটনার পরই এরকম দৃশ্য আমরা দেখেই চলেছি৷ আর দুর্ঘটনার পর সংবাদপত্র, মিডিয়া, সুশীল সমাজের কয়েকদিনের আলোচনার খোরাক হবে এটি৷ রাজনীতিবিদরা করবে দুর্ঘটনাস্থল ও মিডিয়াতে নিজেদের উপস্থিতি ও মিথ্যা কথার প্রদর্শনী৷ কিন্তু দুর্ঘটনা এড়ানোর যথাযথ কোন পদক্ষেপ নেই৷
এরপর .........., এরপর খুব শীঘ্রই নতুন আরেকটি ঘটনা এসে ভুলিয়ে দিবে সবই৷ আমরা সেটা নিয়েই আলোচনা করব৷ কিন্তু স্বজনহারানোরা তাদের বেদনা বয়ে বেড়াবে সারাজীবন৷ তারা ভুলবে না কখনও এই ঘটনা!
আসলে, 'যার চলে যায় সেই বুঝে বিচ্ছেদের কি যন্ত্রনা.........'

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



