somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা কি প্রাগৈতিহাসিক যুগের দিকে হাটছি?

১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বঙ্গবন্ধুর বাকশাল গঠন, জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণ, এরশাদের স্বৈরশাসন মিলিয়ে প্রথম দুই দশকে কোন নিয়মতান্ত্রিক সরকার ছিল না৷ জনগণ ভোটাধিকার প্রয়োগ করলেও তা ছিল পুরোপুরি লোকদেখানো৷ সরকার বা রাষ্ট্রপ্রধানরা নিজেরা ক্ষমতা নিয়ে যা ইচ্ছা তাই করত৷ ১৯৯১ সাল থেকেই মুলতঃ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে স্বাধীনভাবে নিজেরা নিজেদের সরকার গঠন করার সুযোগ পেয়েছে৷ গঠিত সরকারগুলো কখনোই জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে না পারলেও স্বাধীনভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ ছিল এক বড় অর্জন৷ যা স্বাধীনতা পূর্ববর্তী আমাদের অন্যতম দাবী ছিল৷ কিন্তু স্বাধীনতার অব্যবহিত পরবর্তী সরকারগুলো সেই একই ধারা বজায় রাখলেও '৯১ এর পর থেকেই স্বাধীনতার অন্যতম প্রধান দাবীটি প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছিল৷

সরকারগুলো জনগনের প্রত্যাশা পূরণ করতে না পারলেও আশা ছিল ক্ষমতার লোভে হোক আর সাধারণ মানুষের ভোটের আশায় হোক, সাধারণ জনগণকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য হলেও ধীরে ধীরে একসময় রাজনীতিবিদরা সংশোধিত হয়ে আমাদের একটি ভাল সরকার উপহার দিবে৷ কিন্তু সেই আশার গুড়ে বালি ঢেলে দিয়ে বর্তমান সরকার আমাদের আবার সেই অতীতে নিয়ে চলে গেল৷ আর এখন এমন সব আইন করছে বা করতেছে যে স্থায়ীভাবে ক্ষমতায় থাকার সব বন্দোবস্ত করে ফেলছে৷

এখন মন্ত্রীদেরও সরকারপ্রধান নির্দেশ দেন যে, যে যা বলে বলুক আর যে যা লেখে লিখুক৷ তুমি তোমার মত চালিয়ে যাও৷ এই কথাটা বলার সাহস তখনই হয় যখন জনগণের ভোটের প্রয়োজন হয় না৷ যখন জনগণের কাছে জবাবদিহিতার প্রয়োজন হয় না তখনই নিজেদের খেয়ালখুশি মতো চলে সরকার৷ আমরা যেন আবার সেই স্বাধীনতা পূর্ববর্তী ও অব্যবহিত পরবর্তী যুগেই ফিরে এসেছি৷ মনে হচ্ছে, আমরা পিছনের দিকে হাটছি!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×