somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণতন্ত্রের জন্য হলেও আওয়ামী লীগের পরিণতি যেন এতটা করুণ না হয়৷

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপিকে আর কোনদিন ক্ষমতায় আসতে দেওয়া হবে না বলে ঘোষনা দিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী৷ এই চিন্তা যে, তাদের আছে এটা তো দেশের সবাই জানে৷ কোন দলই চায় না অপর দল ক্ষমতায় আসুক৷ তবে কেউ পরিকল্পনা করে সফল হয়, আর কেউ সফল হয় না৷ মনে মনে যাই থাকুক, সরাসরি একথাটা বলার অর্থ হল তারা সরাসরি ঘোষনা করল যে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না৷ গণতন্ত্রে বিশ্বাস করলে বলত জনগণই নির্ধারণ করবে কে ক্ষমতায় আসবে আর কে আসবে না৷

এর আগেও অনেকে এরকম স্থায়ীভাবে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে৷ কিন্তু প্রত্যেকেরই পরিণতি খুব করুণ হয়েছে৷ এমনকি বঙ্গবন্ধুর মত নেতাও বাকশাল গঠন করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে স্থায়ীভাবে ক্ষমতায় থাকতে চেয়েছিল৷ তার পরিণতির কথা আমরা খুব ভালভাবেই জানি৷ তারমতো জননন্দিত নেতাও মানুষের এতটাই ঘৃণার পাত্র হয়েছিল যে, তার জানাজার নামাজেও ঘনিষ্ঠ কিছু মানুষ ছাড়া আর কেউ উপস্থিত হয়নি৷ এরপর এরশাদের কথাও আমরা জানি৷ তিনি ক্ষমতায় থাকার জন্য হাঁ-না ভোটের মাধ্যমে হাস্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন৷ হয়ত অনেকদিন টিকে ছিলেন বটে৷ কিন্তু তার বর্তমান পরিণতি আমরা খুব ভালভাবেই লক্ষ্য করছি৷ তার প্রতিটি বাক্যকে মানুষ হাস্যকর কৌতুক হিসেবে গ্রহণ করে৷ তবে আশা করব প্রকৃত গণতন্ত্রের জন্য হলেও আওয়ামী লীগের পরিণতি যেন সেরকম না হয়৷ তবে কে ক্ষমতায় যাবে বা যাবে না তা কোন আওয়ামী নেতা নয়, দেশের জনগণই নির্ধারণ করবে৷
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×