এটা কি গরীবের স্বপ্ন নাকি দুঃস্বপ্ন?
২০ শে আগস্ট, ২০১৪ রাত ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গ্রামের গরীব মানুষকে ফ্ল্যাট বাড়ি দেওয়ার জন্য ৪২৪ কোটি ৩৪ লাখ টাকা বরাদ্ধ করা হয়েছে একনেকে। এই ফ্ল্যাট বাড়ি কিনতে একজন গরীব মানুষের প্রায় ৬ লাখ থেকে প্রায় ১৫ লাখ টাকা প্রয়োজন হবে। তার মানে সরকারের হিসেবে ১৫ লাখ টাকা খরচ করে একটি ফ্ল্যাট কেনার ক্ষমতা যার আছে সে গরীব। যে এত টাকা খরচ করে একটি ফ্ল্যাট বাড়ি কিনতে পারে নিশ্চিত ভাবে তার আরও সম্পদ আছে। তাহলে সরকারের সংজ্ঞায় বুঝা যায় ২৫/৩০ লাখ টাকার মালিকরা গরীব!
মন্ত্রী-সাংসদদের অনেক টাকা আছে। যেমন- অর্থ মন্ত্রীর ভাষায় সাড়ে চার হাজার কোটি টাকা মানে সামান্য কয়েকটি টাকা! আসলে দেশের সকল মানুষদের তারা নিজেদের সম্পদের সাথে তুলনা করে বিবেচনা করে। দেশে এমনও অগণিত মানুষ রয়েছে তাদের তিন বেলা পেট পুরে খাওয়াটাও অনেক বড় ব্যাপার। পরিবারের কেউ রোগাক্রান্ত হলে চিকিৎসা করার মত পয়সা থাকে না। এই সকল গরীবদের ফ্ল্যাট বাড়িতে ঘুমানোর স্বপ্ন না দেখিয়ে সরকারের উচিত ছিল দেশের সকল মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণের নিশ্চিত করা।
তাছাড়া দেশে দুর্নীতির পরিমাণ এত বেশি যে, এই ফ্লাটগুলো দেখা যাবে নেতা কর্মী যাদের টাকা এবং ক্ষমতা আছে তাদের নামেই বরাদ্ধ হয়ে যাবে। এটা যদিও আগে থেকে আমার বলা ঠিক হয়নি তবে আমাদের অতীত অভিজ্ঞতা তেমনই বলে। আরও একটা কাজ হবে তাহল লুটেপুটে খাওয়ার মত একটা বড় প্রকল্প হল। কারণ আমাদের দেশে যত বেশি টাকার প্রকল্প বরাদ্ধ তত বেশি তত বড় আকারের দুর্নীতি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন