জীবনটা ক্ষণস্থায়ী৷ মৃত্যুর পর সব শেষ৷ আপনি যত অর্থসম্পদই অর্জন করেন না কেন আপনি একাই ফিরে যাবেন৷ আর আপনার যাবতীয় সম্পদ রয়ে যাবে এই পৃথিবীতে৷ আপনি অনেক সম্পদ রেখে গেলেও সেগুলো আপনার উত্তরসূরিরা সযত্নে গুছিয়ে রাখতে নাও পারে৷ এমনকি এগুলোর অপব্যয় করতে পারে বিভিন্ন অন্যায় কাজে৷ এই সম্পদের ভাগ বন্টন নিয়ে মারামারি, খুনোখুনি পর্যন্ত হতে পারে৷ তাহলে এত অন্যায়, অপরাধ করে এত সম্পদের পিছনে ছুটে লাভ কি?
আপনি বিশাল ক্ষমতার অধিকারী হতে পারেন৷ এই ক্ষমতার পিছনে ছুটে এহেন কোন অপরাধ নাই যা আপনি করেন নাই৷ আপনার সাধ্যের মধ্যে থেকে যতটা অপরাধ, দুর্নীতি, এমনকি মানুষ হত্যার মত অপরাধও করতে দ্বিধা করেন নাই৷ আপনার মৃত্যুর সাথে সাথে আপনার সব ক্ষমতা শেষ৷ আপনার লাশটিকেও নাড়াচাড়া করতে অন্যদের দরকার৷ আপনার সব ক্ষমতা উধাও৷ তাছাড়া আপনি ক্ষমতার জন্য সারা জীবন যে অপরাধ করছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, এমনকি মানুষ হত্যা করেছেন তার জন্য মানুষের ঘৃণা, আপনার জন্য বদদোয়াই থাকবে৷ আপনার মৃত্যুতে মানুষ দুঃখ না পেয়ে খুশি হবে৷ তাহলে কেন এত ক্ষমতার পিছে ছুটে চলা৷
মানুষের মৃত্যুর পর তার কৃতকর্মই রয়ে যায়৷ আপনি যদি ভাল কোন কাজ করে যান আপনার মৃত্যুর পর সবার হৃদয়ে রয়ে যাবেন৷ সবাই আপনাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে৷
মাঝে মাঝে ভাবি স্বার্থের জন্য মানুষ কেন এত নিষ্ঠুর হয়? আপনার নিজের যতটুকু প্রয়োজন এবং প্রাপ্য ততটুকুতেই সন্তুষ্ট থাকুন৷ তা আপনার জন্য কল্যাণ বয়ে আনবে৷
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



